লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ আগস্ট, ২০২০ | ১২:০০ রাত ৭২ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহতের ঘটনায় অভিযুক্ত বাস চালকের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

চুয়াডাঙ্গা ঝিনাইদহ সড়কে দুর্ঘটনায় ৬ জন নিহতের ঘটনায় অভিযুক্ত বাস চালকের দ্রুত বিচার আইনে শাস্তির দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে । এসময় দুর্ঘটনায় নিহত দিনমজুর পরিবারের সদস্যরা অভিযুক্ত পরিবহন মালিকের কাছে ক্ষতিপূরণ দাবি করেন।১০ আগস্ট সোমবার দুপুরে দুর্ঘটনাস্থল চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের সরোজগঞ্জ বাজারে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে ওই কর্মসূচি পালন করেন।

ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সরোজগঞ্জ বাজারের ব্যবসায়ীরা  মানববন্ধনে অংশ নেন।  নানা শ্রেণি পেশার প্রায় ৫ শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নেয়ায় বন্ধ হয়ে যায় চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের যান চলাচল। এসময় সড়কের দুপাশে যাত্রীবাহী বাস ও ট্রাকসহ ছোট বড় শতাধিক যানবাহন।

পরে সদর উপজেলা নির্বাহী কমকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খানের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। দুর্ঘটনাস্থলে গতিরোধক স্থাপন ও নিরাপদ সড়কের দাবি তুলে বক্তারা বলেন, অবিলম্বে অভিযুক্ত বাস চালকের দ্রুত আইনে শাস্তি দিতে হবে।

অভিযুক্ত পরিবহন মালিকের কাছে উপযুক্ত ক্ষতিপূরণও দাবি করেন দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যরা। এসময় সড়কের দুপাশের সকল প্রকার অবৈধ স্থাপনা, হকার, গাছের গুড়ি অপসারণসহ আরও ৯ দফা দাবি করা হয়।

উল্লেখ্য, গত শনিবার ভোরে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে রয়েল এক্সপ্রেস পরিবহনের ধাক্কায় নিহত হন দিনমজুরসহ ৬ জন। আহত হন ৬ জন। পরে ওই কোচের চালককে গ্রেফতার করে পুলিশ। ওই ঘটনায় বাদি হয়ে বাস চালকসহ দুইজন নাম উল্লেখ করে আসামী করে মামলা দায়ের করে পুলিশ। আসামী করা হয় অজ্ঞাত আরও কয়েকজনকে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় চাপাতি ও লোহার চেইনসহ সোহেল রানা রাব্বি গ্রেফতার

আলমডাঙ্গায় চাপাতি ও লোহার চেইনসহ সোহেল রানা রাব্বি গ্রেফতার

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত: ৫ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান

ভ্রাম্যমান আদালত | আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত: ৫ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মাদকবিরোধী কঠোর অভিযানে মাদক ব্যবসায়ী হুসাইনসহ আটক ৪ : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদন্ড

ভ্রাম্যমান আদালত | আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মাদকবিরোধী কঠোর অভিযানে মাদক ব্যবসায়ী হুসাইনসহ আটক ৪ : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদন্ড

১৭ ঘন্টা আগে
বাংলাদেশ কৃষি মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে চুয়াডাঙ্গা- আলমডাঙ্গার সন্তান শিপলেন মোল্লা

বাংলাদেশ কৃষি মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে চুয়াডাঙ্গা- আলমডাঙ্গার সন্তান শিপলেন মোল্লা

১৭ ঘন্টা আগে
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা অক্ষুন্ন রাখার দাবিতে আলমডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা অক্ষুন্ন রাখার দাবিতে আলমডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

১ দিন আগে
পবিত্র রমজানকে সামনে রেখে আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান: ৫ ব্যবসায়ীকে জরিমানা

পবিত্র রমজানকে সামনে রেখে আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান: ৫ ব্যবসায়ীকে জরিমানা

১ দিন আগে
আলমডাঙ্গায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শহীদ দিবস | আলমডাঙ্গায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গা শহীদ মিনারের নিচে পায়খানার ১২ সেফটি ট্যাংক: ভাষা শহীদের স্মৃতিতে অবমাননা, ক্ষোভে ফুঁসছে আলমডাঙ্গাবাসী

শহীদ মিনার | আলমডাঙ্গা শহীদ মিনারের নিচে পায়খানার ১২ সেফটি ট্যাংক: ভাষা শহীদের স্মৃতিতে অবমাননা, ক্ষোভে ফুঁসছে আলমডাঙ্গাবাসী

১ দিন আগে
আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

২ দিন আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।