লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ নভেম্বর, ২০২৫ | ১২:০০ রাত ৬৫ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গায় বাংলাদেশ ছাত্রপক্ষের আলোচনা সভা অনুষ্ঠিত

“জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী ছাত্র রাজনীতি” শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২২ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় চুয়াডাঙ্গা শহরের একটি রেস্টুরেন্টে বাংলাদেশ ছাত্রপক্ষ, চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী প্রতিনিধিদের উল্লেখযোগ্য উপস্থিতি নজরে আসে।

সভায় প্রধান অতিথি ছিলেন এবি পার্টির চুয়াডাঙ্গা–১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও দলটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান দেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে। ছাত্রসমাজের ভূমিকা ছিল ইতিবাচক, দায়িত্বশীল ও সাহসিকতাপূর্ণ। সুশাসন, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র নির্মাণে তরুণদের আরও সক্রিয় হতে হবে। এবি পার্টি রাজনীতিকে তরুণবান্ধব, নিরাপদ ও গণমুখী করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ছাত্রপক্ষের উপদেষ্টা ও এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক। তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান শুধু রাজনৈতিক পরিবর্তনের সূচনা নয়—এটি প্রমাণ করেছে ছাত্রসমাজই জাতির বিবেক। তাদের আন্দোলন, ত্যাগ ও আদর্শ ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নৈতিক নেতৃত্ব, গণমানুষের অধিকার ও ছাত্র রাজনীতির পুনর্গঠনকে সামনে রেখে ছাত্রপক্ষ কাজ করে যাবে।

সভাপতিত্ব করেন ছাত্রপক্ষের কেন্দ্রীয় সহ-সম্পাদক রাকিব মাহমুদ। তিনি বলেন, পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষার্থীদের সংগঠিত, সচেতন ও দায়িত্বশীল থাকতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রপক্ষ চুয়াডাঙ্গা জেলার পার্থিব হাসান, শেখ শাহরিয়ার জয়, সাব্বির রহমান, ওয়ালিদ হাসান, ফাহিম উদ্দিন, আকাশ, হাসান মাহমুদ প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

২ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

২০ ঘন্টা আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

১ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

১ দিন আগে
আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

দূর্ঘটনা | আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

১ দিন আগে
আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

২ দিন আগে
শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

জাতীয় নির্বাচন | শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

২ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।