লগইন
চুয়াডাঙ্গায় ছুরিকাঘাতে স্ত্রীকে গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগে স্বামী গ্রেফতার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ ডিসেম্বর, ২০২০ | ১২:০০ রাত ৯০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় ছুরিকাঘাতে স্ত্রীকে গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগে স্বামী গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় পারিবারিক কলহের জেরে নিজ স্ত্রীকে ছুরিকাঘাতে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর ঝিনাইদহ সদর উপজেলার মোহাম্মদপুর এলাকা থেকে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার সকাল ৮টার দিকে সদর উপজেলার কালিভান্ডারদহ গ্রামে ওই ঘটনা ঘটে। গ্রামের জসিম অধিকারীর স্ত্রী দোলন অধিকারীকে (২৫)মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী জসিম অধিকারীকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ঘটনার সময় ব্যবহৃত ছুরি।

স্থানীয়রা জানান,দীর্ঘদিন যাবৎ পারিবারিক খুটিনাটি বিষয়ে স্বামীর সাথে বিবাদ চলে আসছিল দোলনের। আজ সকালে পারিবারিক কলহের জেরে ধারালো চাকু দিয়ে দোলনকে গলাকেটে হত্যার চেষ্টা করে স্বামী জসিম। পরে মুমূর্ষ অবস্থায় দোলনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। দাম্পত্য জীবনে তাদের ছোট ছোট দুইটা মেয়ে আছে। এরআগে সেলুনের দোকানে কাজ করতো জসিম অধিকারী।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস জানান, দোলনের অবস্থা আশংকাজনক। তার গলার রগ কেটে গেছে। তার গলাই অসংখ্য সেলাই দেয়া হয়েছে। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বা রাজশাহীতে পাঠানো হতে পারে।

ভুক্তভোগী দোলন অধিকারীর বাবা সুনিল অধিকারী জানান, বিয়ের পর কোন ঝামেলা ছিলনা দোলনের সংসারে। কিন্তু জসিমের মায়ের মৃত্যুর পর তার বাবা কানু গোসাই দ্বিতীয় বিয়ের পর শুরু হয় পারিবারিক কলহ। কানু গোসাই ও তার স্ত্রী আশা প্রায়ই দোলনের উপর অত্যাচার করতো। তার বিরুদ্ধে ছেলেকে কথা লাগাতো।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আবু জিহাদ ফকরুল আলম খান জানান,ঘটনার পর দুপুরে ভুক্তভোগী দোলন অধিকারীর বাবা সুনিল অধিকারী বাদী হয়ে জসিম অধিকারী, তার বাবা কানু গোসাই অধিকারী ও কানুর স্ত্রী আশা অধিকারীকে আসামী করে একটি মামলা দায়ের করেন। পরে অভিযুক্ত স্বামী জসিম অধিকারীকে গ্রেফতার করে পুলিশ। বাকীদের গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

৫ মিনিট আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

৫ মিনিট আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

১ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

১ ঘন্টা আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

২ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৩ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

৩ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৭ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৭ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৪ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।