চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে সিফাউর রহমান (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আজ রোববার ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ওয়ার্ডের হলুদ জোনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি পৌর এলাকার বাগানপাড়ার মৃত আবু ইউনুসের ছেলে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবীর জানান,
সিফাউর রহমান কয়েকদিন ধরে সর্দি কাশি জ্বরসহ শ্বাস কষ্টে ভুগছিলেন। তাকে গতকাল সন্ধ্যায় সদর হাসপাতালে ভর্তি করা হয়। করোনার উপসর্গ থাকায় তাকে
হলুদ জোনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। আজ ভোরে মারা যান তিনি। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে লাশ দাফনের অনুমোদন দেয়া হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চাপাতি ও লোহার চেইনসহ সোহেল রানা রাব্বি গ্রেফতার
১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত: ৫ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান
১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মাদকবিরোধী কঠোর অভিযানে মাদক ব্যবসায়ী হুসাইনসহ আটক ৪ : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদন্ড
১৭ ঘন্টা আগে