লগইন
চাঁদার দাবিতে কুমারীর এনআরবি ব্রিকস-এ ৪টি বোমার বিষ্ফোরণঃ ১টি অবিষ্ফোরিত বোমা উদ্ধার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ ডিসেম্বর, ২০২০ | ১২:০০ রাত ৯৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
চাঁদার দাবিতে কুমারীর এনআরবি ব্রিকস-এ ৪টি বোমার বিষ্ফোরণঃ ১টি অবিষ্ফোরিত বোমা উদ্ধার

চাঁদার দাবিতে আলমডাঙ্গার কুমারী গ্রামের এন আর বি ব্রিকস-এ ৩টি বোমা হামলা চালিয়েছে। মোট ৪টি বোমা চার্জ করলেও ৩টি বিকট শব্দে বিষ্ফোরিত হয়। অপরটি অবিষ্ফোরিত অবস্থায় ইটভাটা থেকে পুলিশ উদ্ধার করেছে।


এন আর বি ব্রিকস-এ কর্মরত শ্রমিকরা জানান, গত শুক্রবার দিনগত রাত ১টার দিকে পর পর ৩টি বোমার বিষ্ফোরণ ঘটে। বোমা বিষ্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠে ইটভাটাস্থল। ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন শ্রমিকরা। সকালে উঠে আরেকটি অবিষ্ফোরিত বোমা পড়ে থাকতে দেখতে পান তারা। পরে পুলিশ অবিষ্ফোরিত বোমাটিসহ বিষ্ফোরিত বোমা ৩টির নমুনা সংগ্রহ করে।
এন আর বি ব্রিকস’র মালিক আবু মুসা হক জানান, বেশ কয়েক মাস ধরে অজ্ঞাত ব্যক্তি তার মোবাইলফোনে রিং দিয়ে চাঁদা দাবি করে আসছিল। এরই এক পর্যায়ে চাঁদাবাজরা উপর্যুপরি এ বোমা বিষ্ফোরণের ঘটনা ঘটায়।


আলমডাঙ্গা থানার অভিসার ইনচার্জ আলমগীর কবীর জানান, ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত অবিষ্ফোরিত একটি ককটেল ও বিষ্ফোরিত ককটেলের নমুনা সংগ্রহ করা হয়েছে। চাঁদার দাবিতে চাঁদাবাজচক্র এ ঘটনা ঘটিয়েছে। চাঁদাবাজদের চিহ্নিত করে গ্রেফতারের জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।


প্রসঙ্গত, ইতোপূর্বে ২০১৩ সালে চাঁদার দাবিতে এই ইটভাটায় কর্মরত পাবনার এক শ্রমিককে গুলি করে হত্যা করে সন্ত্রাসিরা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৩ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৩ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১০ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১১ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১১ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১২ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১৩ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১৩ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।