লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ ডিসেম্বর, ২০২৫ | ১২:০০ রাত ৭৫ বার পঠিত
ফন্ট সাইজ:

চবি হল সংসদ নির্বাচনে জয়ী আসিফকে সম্মিলিত লেখক জোটের সংবর্ধনা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আবদুর রব হল ছাত্র সংসদ নির্বাচনে স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় আশিকুর রহমান আসিফকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সম্মিলিত লেখক জোট, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গার পক্ষ থেকে সম্প্রতি এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আশিকুর রহমান আসিফ কবি কহন কুদ্দুসের সন্তান। তাঁর এই সাফল্যে অভিনন্দন জানিয়ে আলমডাঙ্গায় এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন কথাসাহিত্যিক এবং দর্পণ ম্যাগাজিন-এর সম্পাদক মোস্তাফিজ ফরায়েজী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আশিকুর রহমান আসিফের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গা অঞ্চলের তরুণ প্রজন্মের জন্য একটি গর্বের বিষয়। বিশ্ববিদ্যালয়ের এই গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি সাধারণ শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা ও কল্যাণে দায়িত্বশীল ও মানবিক ভূমিকা পালন করবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক আনোয়ার রশীদ সাগর, কথাসাহিত্যিক পিন্টু রহমান, কবি গোলাম রহমান চৌধুরী, ছড়াকার মানোয়ার হোসেন, প্রাবন্ধিক মো. হেলাল উদ্দিন, প্রভাষক মো. খাইরুল ইসলাম এবং কবি এম. সিদ্দিকুর রহমান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সম্মিলিত লেখক জোটের পক্ষ থেকে নবনির্বাচিত এই ছাত্র প্রতিনিধিকে একটি সুদৃশ্য ক্রেস্ট তুলে দেওয়া হয়। উপস্থিত সুধীজন তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও সফল রাজনৈতিক জীবনের জন্য শুভকামনা জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

১২ ঘন্টা আগে
নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

জাতীয় নির্বাচন | নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

১৩ ঘন্টা আগে
বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

ঋতুরাজ বসন্তের আবাহন | বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

১৬ ঘন্টা আগে
কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

হাজারো যাত্রীর চরম ভোগান্তি | কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

১ দিন আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১ দিন আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১ দিন আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

২ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।