সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
গাংনী পৌরসভা নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী শিপুর মতবিনিময় সভা
গাংনী প্রতিনিধিঃ আসন্ন মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী ও মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সমাজ সেবক শাহিদুজ্জামানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে গাংনী পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের পূর্বমালসাদহ গ্রামের পন্ডিতপাড়ায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় আওয়ামীলীগ নেতা খলিলুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন পৌর নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতা শাহিদুজ্জামান শিপু। সাবেক ছাত্রলীগ নেতা উজ্জল হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুবলীগ নেতা মজনুর রহমান,স্থানীয় আওয়ামীলীগ কর্মী ও পূর্বমালসাদহ গ্রামের বাসিন্দা রবিউল ইসলামসহ বিভিন্ন শ্রেণী-পেশার নারী-পুরুষরা। মতবিনিময় সভায় বক্তব্য প্রদানকালে সাবেক ছাত্রনেতা শাহিদুজ্জামান শিপু বলেন গাংনী পৌরসভার উন্নয়নে সকলকে এক সাথে নিয়ে কাজ করতে চাই। আগেই বিপদে-আপদে আমাকে যেভাবে পাশে পেয়েছেন। এখনও আমি সেভাবেই সকলের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করে যাবে
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
১ ঘন্টা আগে
মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব
১৩ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি হাসিবুল ইসলাম আটক
১৩ ঘন্টা আগে