লগইন
গাংনীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ২৬৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
গাংনীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ

গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছেl আজ রবিবার সকাল ১১ টার সময় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়। উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহাজাহান রেজার এর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,তেঁতুল বাড়িয়া ইউনিয়নের জেলা পরিষদ সদস্য মহাম্মদ আলী। এসময় বক্তারা বলেন, অনেক প্রতিবন্ধী শিশুদের মধ্যে প্রতিভা লুকিয়ে থাকে আর সেই প্রতিভা বিকশিত করার দায়িত্ব শিক্ষকদের।শিক্ষাই দিতে পারে একটি সমৃদ্ধ জাতি কারণ শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। আমাদের সমাজে প্রতিবন্ধীরা অবহেলিত নয় তারা আজ শিক্ষিত হয়ে নিজেদের প্রতিষ্ঠা করছে। আর প্রত্যেক ইস্কুলের শিক্ষকের উচিত তাদের সন্তানকে তাদের বিদ্যালয় পড়ানো অন্য বিদ্যালয় নয়।তাছাড়া সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষকের গুরুত্ব অপরিসীম। ২০১৯-২০ অর্থবছরে ৭ টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সহায়ক উপকরণ হুইল চেয়ার, ওয়াকার, শ্রবণযন্ত্রও ক্র্যাচসহ মোট ৮টি উপকরণ দেওয়া হয়।এসময় এমপি সাহিদুজ্জামান খোকন প্রত্যেক প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে পোশাক তৈরির জন্য ১হাজার করে টাকা দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রকিব, মহিলা কলেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম, মহম্মদপুর সরকারী প্রধান শিক্ষক জিয়া মোহাম্মদ আহসান মাসুম, মাইলমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দানেছুর রহমান, গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা,বালিয়াঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাবুদ্দিন, মুন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুকসহ প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় লোকমান হোসেন(প্রাঃ) হাসপাতালে জরিমানা ৩দিন না যেতেই সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড

৯ মিনিট আগে
আলমডাঙ্গায় লোকমান হোসেন(প্রাঃ) হাসপাতালে জরিমানা ৩দিন  না যেতেই সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড

উর্বরতা ও পরিবেশ হুমকির মুখে

১ ঘন্টা আগে
উর্বরতা ও পরিবেশ হুমকির মুখে

শৈলকুপায় প্রবাসীর বাড়িতে নৈশ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

১ ঘন্টা আগে
শৈলকুপায় প্রবাসীর বাড়িতে নৈশ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় গোডাউন থেকে ১৫০০ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় গোডাউন থেকে ১৫০০ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা

মেহেরপুরে অনলাইন হয়রানি প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
মেহেরপুরে অনলাইন হয়রানি প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

৩ ঘন্টা আগে
মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুরের গাংনীতে মোটরের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

৩ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে মোটরের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

মেহেরপুরে প্রবীণ শিক্ষক ও জামায়াত নেতা মসলিম আলীর ইন্তেকাল

৪ ঘন্টা আগে
মেহেরপুরে প্রবীণ শিক্ষক ও জামায়াত নেতা মসলিম আলীর ইন্তেকাল

জাপানি বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থানের নতুন দিগন্তের প্রত্যাশা

৪ ঘন্টা আগে
জাপানি বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থানের নতুন দিগন্তের প্রত্যাশা

ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছে ১০ বিশ্ববিদ্যালয়, শুরু হলো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’

৫ ঘন্টা আগে
ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছে ১০ বিশ্ববিদ্যালয়, শুরু হলো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।