সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
গাংনী প্রতিনিধি :মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে সাব্বির হোসেন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২ টায় উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদী গ্রামে এ ঘটনা ঘটে। সাব্বির হোসেন পার্শবর্তী কুষ্টিয়া জেলার দৌলৎপুর উপজেলার হোসেনাবাদ চর এলাকার হাসান আলীর ছেলে। স্থানীয়রা জানায়,সাব্বির তার দাদীর সাথে সকালে ফুপা করমদী গ্রামের সরকার পাড়ার শাকিল আহমেদের বাড়িতে বেড়াতে আসার পর দুপুরে বাড়ির পার্শে একটি পুকুরে বেশ কয়েকজন বন্ধুদের সাথে গোসল করতে নামার পরপরই নিখোঁজ হয়।
সাব্বিরকে দেখতে না পেয়ে তার ফুপার বাড়িতে খবর দেয়া হলে বেশ কিছু সময় খোঁজাখুজির পর তাকে উদ্ধার করে করমদী গ্রামের সন্ধানী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সন্ধানী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রুবেল হোসেন জানান,সাব্বির হোসেনকে হাসপাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছে।
বামন্দী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইছাহাক আলী জানান,দূর্ঘটনার সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই তার মৃতদেহ উদ্ধার করে এলাকাবাসী। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুর ইসলাম।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
৬ ঘন্টা আগে
মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি
৬ ঘন্টা আগে
মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং
৭ ঘন্টা আগে