লগইন
গাংনীতে জানাজায় অংশ নিতে গিয়ে লাশ হলেন এক বৃদ্ধ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ মার্চ, ২০২১ | ১২:০০ রাত ১০২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
গাংনীতে জানাজায় অংশ নিতে গিয়ে লাশ হলেন এক বৃদ্ধ

মেহেরপুর প্রতিনিধি। আত্মীয়র জানাজা নামাজে অংশ নিতে যাওয়ার সময় ইটভাটার ট্রাক্টর ট্রলির ধাক্কায় লাশ হলেন উমর আলী নামের এক বৃদ্ধ। মেহেরপুরের গাংনী উপজেলার সানঘাট গ্রামে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন উমর আলীর ছেলে মোটরসাইকেল চালক নকরুল ইসলাম (৪৫)। মারাত্মক জখম অবস্থায় তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছোট ছেলে নকরুল ইসলামকে সাথে নিয়ে চুয়াডাঙ্গার আসমানখালী গ্রামে এক আত্মীয়র জানাজা নামাজে অংশ নিতে যাচ্ছিলেন বৃদ্ধ ওমর আলী। সানঘাট গ্রামের মধ্যে পৌছলে সামনের দিক থেকে দ্রুতগতিতে আসা ইটভাটার একটি ট্রাক্টর ট্রলি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে পিতা-পুত্র মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রক্তাক্ত জখম হন। মুমূর্ষ অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে গাংনী হাসপাতালে প্রেরণ করে স্থানীয় লোকজন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন উমর আলীকে। তবে ভর্তি করা হয়েছে মোটরসাইকেল চালক নজরুল ইসলামকে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। হাত ও পায়ে তার মারাত্মক জখম হয়েছে। এদিকে ঘটনার পর ট্রাক্টর ট্রলি চলাচল নিয়ে এলাকার মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।

এ ধরনের অবৈধ যানবাহন চলাচলের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা আর ঝরছে মূল্যবান প্রাণ। তারপরও ইটভাটা মালিকদের দৈরাত্বে কোন অবস্থাই বন্ধ হচ্ছে না এসব অবৈধ যানের অনিয়ন্ত্রিত চলাচল। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক্টর টলিটি আটকের চেষ্টা চলছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

২৭ মিনিট আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

২৭ মিনিট আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক মামলা ও পরোয়াভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার : ইয়াবা উদ্ধার

১ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক মামলা ও পরোয়াভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার : ইয়াবা উদ্ধার

আলমডাঙ্গা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : তিন মোটরসাইকেল চালককে জরিমানা

১ ঘন্টা আগে
আলমডাঙ্গা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : তিন মোটরসাইকেল চালককে জরিমানা

আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

১ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঝিনাইদহে জাতীয় যুবশক্তির ৯ সদস্যের নতুন জেলা কমিটি গঠন

২ ঘন্টা আগে
ঝিনাইদহে জাতীয় যুবশক্তির ৯ সদস্যের নতুন জেলা কমিটি গঠন

কুষ্টিয়ায় বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি পেল ১০০ মেধাবী শিক্ষার্থী, দেওয়া হলো ২০ লাখ টাকা

২ ঘন্টা আগে
কুষ্টিয়ায় বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি পেল ১০০ মেধাবী শিক্ষার্থী, দেওয়া হলো ২০ লাখ টাকা

প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

৬ ঘন্টা আগে
প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

প্রবাসীদের আইনি সুরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

৬ ঘন্টা আগে
প্রবাসীদের আইনি সুরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব

৭ ঘন্টা আগে
মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।