লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ মে, ২০২৫ | ১২:০০ রাত ৫০ বার পঠিত
ফন্ট সাইজ:

কুষ্টিয়া মিরপুরে ডাম্প ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত


কুষ্টিয়া /ভ্রাম্যমান প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে ডাম্প ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়ে আরও একজন কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।


মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।


গতকাল মঙ্গলবার(২০ মে) বিকেল ৪টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার যোগিপোল এলাকার কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার মঙ্গলবাড়িয়া এলাকার ময়েন উদ্দিন বিশ্বাসের ছেলে আহসান হাবিব তুষার (৪০) ও একই এলাকার ফরিদ উদ্দিনের ছেলে রাব্বি (৩৯)। নিহত দুইজন একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করতেন।


এ ঘটনায় আহত প্রশান্ত হালদার(৩৫) হাসপাতালের ১০নং ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের চর দামুকদিয়া গ্রামের বলাই হালদারের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,কুষ্টিয়া শহর থেকে মোটরসাইকেল নিয়ে মিরপুরের দিকে যাচ্ছিলেন তুষার ও রাব্বি। যোগিপোল এলাকায় পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তুষার ও রাব্বি রাস্তায় ছিটকে পড়ে এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। এ সময় তাদের মোটরসাইকেলের পেছনে থাকা আরেকটি মোটরসাইকেল ও পাখিভ্যানে ধাক্কা লাগে। এ সময় পাখিভ্যানের যাত্রী ও মোটরসাইকেলে থাকা প্রশান্ত নামে এক যুবক রাস্তায় ছিটকে পড়ে। পরে তুষার,রাব্বি ও প্রশান্তকে উদ্ধার করে স্থানীয়রা কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তুষার ও রাব্বির মৃত্যু হয়।


কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক অফিসার (আরএমও) ডা.হোসেন ইমাম মৃত‌্যুর বিষয়টি নি‌শ্চিত করেছেন।


এবিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম বলেন, ড্রাম্প ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে দুইজন মারা গেছেন। ঘটনাস্থল থেকে ডাম্প ট্রাক জব্দ করে থানায় নেওয়া হয়েছে। লাশ হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

আগুন | আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

মাদক | আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

২২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

১ দিন আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

১ দিন আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

১ দিন আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

১ দিন আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

২ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।