সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ১০০ অক্সিজেন দিলেন হানিফ
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় হু হু করে বাড়ছে কোভিড-১৯ সংক্রমণ। এমতাবস্থায় হাসপাতালগুলোতে রোগী ভর্তির চাপও বাড়ছে। ফলে হাসপাতালে অক্সিজেনের সংকট দেখা দিচ্ছে। এমন পরিস্থিতিতে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ১০০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন।
কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের ট্রেজারার অজয় সুরেকা সোমবার হাসপাতাল কর্তৃপক্ষের হাতে এ সিলিন্ডারগুলো তুলে দেন।
হাসপাতাল আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার বলেন, রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে যেন অক্সিজেনের সংকট দেখা না দেয়, সেইজন্য মাহবুব উল আলম হানিফ সাহেব গত রোববার ৫০টি এবং গত সোমবার ৫০টি অক্সিজেন দিয়েছেন।
এ ব্যাপারে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, কুষ্টিয়া জেলার করোনা পরিস্থিতি মোকাবিলায় তার সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে। জেলার সার্বিক উন্নয়নসহ যেকোনো ধরনের সমস্যা মোকাবিলায় তার দুয়ার সবার জন্য উন্মুক্ত। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে এই করোনা দুর্যোগ মোকাবিলায় সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও বিনামূল্যে ওষুধ বিতরণ
১৭ ঘন্টা আগে
মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের ৩ নেতার আমৃত্যু কারাদণ্ড
১৯ ঘন্টা আগে
মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
১ দিন আগে