লগইন
কুষ্টিয়ায় গৃহবধূর  মরদেহ সামনে রেখে মানববন্ধন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ২২৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কুষ্টিয়া
কুষ্টিয়ায় গৃহবধূর মরদেহ সামনে রেখে মানববন্ধন

কুষ্টিয়ার দৌলতপুরে শ্বশুর বাড়িতে স্বামী ও শাশুড়ির নির্যাতনে নিহত গৃহবধূ মীম (২৫) হত্যার বিচারের দাবিতে নিহতের পিতার বাড়িতে কফিন সামনে রেখে মানববন্ধন করেছে তার স্বজন ও এলাকাবাসী।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার সময় কুষ্টিয়ার মিরপুর উপজেলার কচুয়াদহ গ্রামে মীমের দাফনের আগে তার কফিন সামনে রেখে এই মানববন্ধন করে মীমের বিক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী। এসময় তারা মীমের হত্যাকারী হিসেবে তার স্বামীসহ শাশুড়ির ফাঁসির দাবি জানান।

মীমের মা তাজমা খাতুন জানান, ৪ বছর আগে কুষ্টিয়ার দৌলতপুরের তারাগুনিয়া এলাকার মৃত জিন্না মোল্লার ছেলে এজাজ আহম্মেদ বাপ্পীর (২৮) সাথে মীমের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুকের দাবিতে বাপ্পী ও তার মা মীমের ওপর নির্যাতন চালাত। গত ২ সেপ্টেম্বর মোটরসাইকেলের দাবি তুলে মীমকে বেধড়ক পিটিয়ে আহত করে। কাউকে কিছু না জানিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে চলে যায় বাপ্পী। পরে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে গুরুত্বর আহত অবস্থায় মীমের স্বজনরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মীমকে খুঁজে পায়। পরদিন তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১৩ দিন আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টার সময় মীম মারা যান ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

৩ ঘন্টা আগে
প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

প্রবাসীদের আইনি সুরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

৩ ঘন্টা আগে
প্রবাসীদের আইনি সুরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব

৪ ঘন্টা আগে
মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব

মেহেরপুরের গাংনীতে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি হাসিবুল ইসলাম আটক

৪ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি হাসিবুল ইসলাম আটক

মেহেরপুরে সবজির দামে কিছুটা স্বস্তি, অপরিবর্তিত মাছ ও মাংসের বাজার

৫ ঘন্টা আগে
মেহেরপুরে সবজির দামে কিছুটা স্বস্তি, অপরিবর্তিত মাছ ও মাংসের বাজার

মেহেরপুর হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার জেলা বিএনপি

৫ ঘন্টা আগে
মেহেরপুর হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার জেলা বিএনপি

মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

১৬ ঘন্টা আগে
মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৭ ঘন্টা আগে
এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ইরানে পুনরায় সামরিক হামলার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের, সর্বাত্মক জবাবের হুঁশিয়ারি তেহরানের

১৭ ঘন্টা আগে
ইরানে পুনরায় সামরিক হামলার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের, সর্বাত্মক জবাবের হুঁশিয়ারি তেহরানের

দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী

১৮ ঘন্টা আগে
দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।