লগইন
কুষ্টিয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ মার্চ, ২০২১ | ০৬:০০ বিকাল ৩২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কুষ্টিয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ার মিরপুরে রঙ্গিলা খাতুন (৩৬) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার বেলা ১১টায় উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের নওদাপাড়া এলাকার গঙ্গা-কপোতাক্ষ (জিকে) ক্যানেলের পাশ্ববর্তী একটি তামাক ক্ষেতের মধ্য থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ

নিহত রঙ্গিলা খাতুন ফুলবাড়ীয়া ইউনিয়নের নওদাপাড়ার মৃত আবুল হাসেমের মেয়ে এবং একই এলাকার শফিকুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানান, তিন সন্তানের জননী রঙ্গিলা খাতুন গত শনিবার বিকালে তার ছাগল নিয়ে আসতে মাঠে যায়। পরে তাকে আর খুঁজে পাচ্ছিল না তার পরিবার। সকালে প্রতিবেশী আরিফুল ইসলাম মাঠে ঘাস কাটতে গেলে মনিরুল ইসলাম নামে এক কৃষক তার তামাক ক্ষেতের মধ্যে রঙ্গিলা খাতুনের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

নিহতের স্বামী শফিকুল ইসলাম বলেন, ‘রঙ্গিলার সঙ্গে কারো কোন শত্রুতা ছিল না। আমরা বেশ সুখে ছিলাম। পারিবারিকভাবেও কোনো কলহ ছিল না। তবে কারা এমন কাজ করছে বুঝতে পারছি না।’

এলাকাবাসী জানায়, রঙ্গিলা খাতুন খুব সাধারণ একজন মানুষ। সে সারাদিন মাঠে ছাগল চরিয়ে বেড়ায়। তবে তিনি একটি মামলার সাক্ষী ছিলেন বলে জানা যায়।

মিরপুর থানার (ওসি) গোলাম মোস্তফা জানান, লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায় নি বলে জানান তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

পিছিয়ে পড়েও কলসিন্দুরকে হারিয়ে নারী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাঙ্গাইল

১৯ মিনিট আগে
পিছিয়ে পড়েও কলসিন্দুরকে হারিয়ে নারী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাঙ্গাইল

বৈশ্বিক নিষেধাজ্ঞা এড়িয়ে যেভাবে আন্তর্জাতিক তহবিল গড়ে তুলছে উত্তর কোরিয়া

১৯ মিনিট আগে
বৈশ্বিক নিষেধাজ্ঞা এড়িয়ে যেভাবে আন্তর্জাতিক তহবিল গড়ে তুলছে উত্তর কোরিয়া

অভিযুক্ত দীপ ৪ দিনের রিমান্ডে

১ ঘন্টা আগে
অভিযুক্ত দীপ ৪ দিনের রিমান্ডে

অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

১ ঘন্টা আগে
অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

বিরোধের গোড়াপত্তন ও রাজনৈতিক সমীকরণ

২ ঘন্টা আগে
বিরোধের গোড়াপত্তন ও রাজনৈতিক সমীকরণ

পূর্বাচলে চার অবৈধ আবাসন প্রকল্পের বিরুদ্ধে বিএলডিএর কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান

২ ঘন্টা আগে
পূর্বাচলে চার অবৈধ আবাসন প্রকল্পের বিরুদ্ধে বিএলডিএর কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান

বৃষ্টি ও ঝরা পাতার আবহে যুক্তরাষ্ট্রের মিজুলায় হ্যালোউইন উদযাপন

৩ ঘন্টা আগে
বৃষ্টি ও ঝরা পাতার আবহে যুক্তরাষ্ট্রের মিজুলায় হ্যালোউইন উদযাপন

কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক জোটের সচেতনতামূলক কার্যক্রম, পরিদর্শন শেষে জেলা প্রশাসকের প্রশংসা

৩ ঘন্টা আগে
কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক জোটের সচেতনতামূলক কার্যক্রম, পরিদর্শন শেষে জেলা প্রশাসকের প্রশংসা

বাবুর্চি ও তাঁর সহকারীর করুণ মৃত্যু

৪ ঘন্টা আগে
বাবুর্চি ও তাঁর সহকারীর করুণ মৃত্যু

মিরপুর টেস্টে ৮ উইকেটে হার বাংলাদেশের, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

৪ ঘন্টা আগে
মিরপুর টেস্টে ৮ উইকেটে হার বাংলাদেশের, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।