লগইন
কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যানের পুকুরে মাছচুরির অভিযোগ :: পিটিয়ে যুবককে হত্যা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ জুন, ২০২১ | ১২:০০ রাত ২০৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যানের পুকুরে মাছচুরির অভিযোগ :: পিটিয়ে যুবককে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি  :: কুষ্টিয়ার খোকসা উপজেলার রতনপুরে চুরি করে মাছ ধরার অভিযোগে জসিম উদ্দিন (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী বিশ্বাস ও তার ছেলেরা । জসিম উদ্দিন একই গ্রামের রওশন আলীর ছেলে । গতকাল রাতে চেয়ারম্যানের মালিকানাধীন পুকুর থেকে চুরি করে মাছ ধরার অভিযোগে ঐ যুবককে পিটিয়ে মারাত্মক আহত করা হয়। মারাত্মক আহত অবস্থায় ঐ যুবককে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৯ টার দিকে তার মৃত্যু হয়।

খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা: কামরুজ্জামান সোহেল সাম্প্রতিকী ডট কম-কে জানান, ঐ যুবকের মাথায় মারাত্মক জখম থাকায় তার মৃত্যু হয়েছে। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার প্রতিবেদক-কে জানান, খোকসার রতনপুরে এক যুবককে পিটিয়ে আহত করা হলে তাকে হাসপাতালে আনা হয়। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। কি কারণে হত্যাকাণ্ড তা নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের লাশ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

৩ ঘন্টা আগে
একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

আব্দুল হান্নান মাসউদ

৪ ঘন্টা আগে
আব্দুল হান্নান মাসউদ

'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

৪ ঘন্টা আগে
'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

৫ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

৫ ঘন্টা আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

৬ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

৬ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

৭ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

৭ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৮ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।