লগইন
কুষ্টিয়ায়  চাল আত্মসাৎ এর ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ৪ জন আটক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ৮১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কুষ্টিয়ায় চাল আত্মসাৎ এর ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ৪ জন আটক

কুষ্টিয়ার সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নে গরীব ও অসহায় ব্যক্তিদের নামে বরাদ্ধকৃত খাদ্যবান্ধব কর্মসুচীর চাল আত্মসাৎ এর ঘটনায় ইউপি চেয়ারম্যান দবির উদ্দিন বিশ্বাসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তিনিসহ আরো চারজনের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নিদেশ দেন আদালত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ২য় আদালতের বিচারক মোঃ মহসিন হাসানের আদালতে আসামীরা উপস্থিত হয়ে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।


আসামীরা হলেন- কুষ্টিয়ার গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দবির উদ্দিন বিশ্বাস, একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মারুফুল ইসলাম, চালের ডিলার মন্টু হোসেন এবং ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরোয়ার হোসেন।

আদালত সুত্রে জানা যায়, কুষ্টিয়া সদর উপজেলার ১৪নং গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস ও তার সহযোগীদের যোগসাজসে বিগত দীর্ঘ চার বছর ধরে গরীব দুস্থ্যদের জন্য সরকার নির্ধারিত খাদ্য সহায়তা প্রকল্পের ১০টাকা কেজি দরের সরকারী চাল উত্তোলন ও তা তালিকাভুক্ত দুস্থ্যদের না দিয়ে তা আত্মসাত করেন।

এ ঘটনায় ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১৯/০৪/২০২০ ই্ং তারিখে কুষ্টিয়ার চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সেলিনা খাতুন এর আদালত কর্তৃক ইস্যুকৃত ক্রিমিন্যাল মিসকেস নং ০১/২০২০ ফৌ:কা:বি: ১৯০(১)(সি) ধারায় আমলযোগ্য মামলার আদেশ দেন কুষ্টিয়ার সদর থানা পুলিশকে। এ বিষয়ে ০২/০৬/২০২০ তারিখের মধ্যে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনসহ প্রতিবেদন দাখিলের জন্য আদেশ দেন আদালত।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৪ মিনিট আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৪ মিনিট আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৭ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৮ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৮ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৯ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১০ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১০ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।