লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ সেপ্টেম্বর, ২০২৫ | ১২:০০ রাত ৩৯ বার পঠিত
ফন্ট সাইজ:

কুষ্টিয়ার মিরপুরে বিপন্ন গন্ধগোকুল উদ্ধার : বন্যপ্রাণী সংরক্ষণে অনুকরণীয় উদ্যোগ

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ভেদামারী গ্রাম থেকে একটি বিপন্ন প্রজাতির গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। স্থানীয় কৃষকের জালে আটকা পড়ে প্রাণীটি। পরে গ্রামবাসীর সহায়তায় যুবক আব্দুল্লাহ এটিকে নিরাপদে সংরক্ষণে উদ্যোগ নেন।

ঘটনার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সেখানে ছুটে যান আলমডাঙ্গা জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থার সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান ও দপ্তর সম্পাদক আল রাব্বি। তাদের উদ্যোগ ও সমন্বিত প্রচেষ্টায় গন্ধগোকুলটি উদ্ধার হয়।

অভিযানে বন বিভাগের মিরপুর উপজেলা কর্মকর্তা জুয়েল এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান উপস্থিত থেকে সহযোগিতা করেন। কুষ্টিয়ার প্রাণিপ্রেমী শাহাবুদ্দিন মিলনও উদ্ধার কাজে অংশ নেন। সার্বিক তদারকিতে ছিলেন চুয়াডাঙ্গা পানকৌড়ি কনজারভেশন ক্লাবের সভাপতি বখতিয়ার হামিদ।

আলমডাঙ্গা জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থার নেতৃবৃন্দ জানিয়েছেন, গন্ধগোকুল একটি বিরল ও বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী। পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বন্যপ্রাণী সংরক্ষণে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।

স্থানীয় পরিবেশবাদীরা মনে করেন, আলমডাঙ্গা জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থা এবং সহযোগী সংগঠনগুলোর এ ধরনের কার্যক্রম শুধু বন্যপ্রাণী রক্ষা নয়, গ্রামীণ জনসাধারণকেও সচেতন করতে বড় ভূমিকা রাখবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

১১ ঘন্টা আগে
নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

জাতীয় নির্বাচন | নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২ ঘন্টা আগে
বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

ঋতুরাজ বসন্তের আবাহন | বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

১৫ ঘন্টা আগে
কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

হাজারো যাত্রীর চরম ভোগান্তি | কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

১৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

১ দিন আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১ দিন আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১ দিন আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

২ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।