লগইন
কুষ্টিয়ায় বাসরঘরে গিয়ে নববধূ জানলেন ‘করোনা পজিটিভ’
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ আগস্ট, ২০২০ | ০৬:০০ বিকাল ২৮৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কুষ্টিয়া
কুষ্টিয়ায় বাসরঘরে গিয়ে নববধূ জানলেন ‘করোনা পজিটিভ’

ধুমধাম আয়োজন। বিয়ে বাড়িতে বরযাত্রীসহ প্রায় দুই শ আমন্ত্রিত অতিথি। সারা দিন আনন্দ–উৎসবে বিয়ে হয়। সন্ধ্যায় বধূবেশে বরযাত্রীদের সঙ্গে পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার এক গ্রামে শ্বশুরবাড়িতে যান নববধূ। রাত সাড়ে ৯টার পর শ্বশুরবাড়িতে বসে জানতে পারেন, তিনি করোনা পজিটিভ।

রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পুলিশ প্রশাসন থেকে তাঁকে এ তথ্য জানানো হয়। গতকাল রোববার এমন ঘটনা ঘটেছে কুষ্টিয়ার মিরপুর পৌরসভায়। নববধূ (১৯) ও তাঁর মায়ের (৪৫) করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। মিরপুর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত বুধবার উপজেলা থেকে করোনা পরীক্ষার জন্য ৯ জনের নমুনা পাঠানো হয়।

রোববার রাত সাড়ে নয়টায় কুষ্টিয়া পিসিআর ল্যাবে পরীক্ষা শেষে জানানো হয়, তিনজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে দুজন হলেন মা ও মেয়ে। রাতে স্বাস্থ্য বিভাগ থেকে যোগাযোগ করা হলে জানানো হয়, বিয়ের পর সন্ধ্যায় মেয়ে পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলায় শ্বশুরবাড়িতে গেছেন।

সোমবার মুঠোফোনে নববধূ বলেন, প্রায় দুই সপ্তাহ আগে তাঁর এক নিকট আত্মীয়ের জ্বর–কাশি হয়। তিনি ও তাঁর মা ওই আত্মীয়কে দেখতে যান। পরে নমুনা দিলে তাঁর আত্মীয়ের করোনা পজিটিভ শনাক্ত হয়। এক সপ্তাহ আগে তাঁর নিজের হালকা জ্বর আসে। ওষুধ খেয়ে তিনি সেরে ওঠেন। এর মাঝেই পারিবারিকভাবে ঈদের পরেরদিন রোববার তাঁর বিয়ের দিন ধার্য্য ছিল। গতকাল তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ওই নববধূ দাবি করেন, করোনা পজিটিভ জানার পর তিনি আইসোলেশনে আলাদা ঘরে থাকেন। আজ সকালে তিনি বাবার বাড়িতে চলে আসেন। এখন বাবার বাড়িতে মা ও মেয়ে আলাদা দুটি কক্ষে আছেন। তাদের বাড়ি লকডাউন করে দিয়েছে প্রশাসন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

৯ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৫৭ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৫৮ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।