লগইন
কুষ্টিয়ায় পাতি সরালির  ছানাগুলো বসবাসের জন্য পেল নিরাপদ জায়গা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ২২১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কুষ্টিয়া
কুষ্টিয়ায় পাতি সরালির ছানাগুলো বসবাসের জন্য পেল নিরাপদ জায়গা

কুষ্টিয়ায় শিক্ষার্থীদের হাতে ধরা পড়া মাসহ ছানাগুলো বসবাসের জন্য নিরাপদ জায়গা পেল। তাদের আশ্রয় হলো কুষ্টিয়ার পুলিশ সুপারের কার্যালয়ের জলাশয়ে। আপাতত চোরা শিকারীরা আর তাদের ক্ষতি করতে পারবে না। ছানাগুলো উড়তে শেখা পর্যন্ত সেখানে নিরাপদেই থাকবে তারা। বিশেষ করে পাখিটির বাচ্চাগুলোর নিরাপদ আশ্রয় করে দিতে পেরে খুশী উদ্যোক্তারা। শনিবার রাতে থানাপাড়া সতিস চন্দ্র সাহা লেন এর পুরানো কদম গাছ থেকে পাতি সরালির ৯টি ছানা লাফিয়ে নিচে পড়ে। সেখানকার কিছু ছাত্র ছানাগুলোকে উদ্ধার করে। ছানা উদ্ধারের সাখে সাখে মা পাখিটি উড়ে এস ছানাদের কাছে চলে আসে। মা পাখিটি সেচ্ছায় ধরা দেয়। তখন এলাকার শাহিনুর ইসলাম কুষ্টিয়া বার্ড ক্লাবকে ফোন করে বিষয়টি জানান। কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি এস আই সোহেল সেখানে উপস্থিত হয়ে মা পাখিসহ ৯ টি ছানা নিয়ে আসে। এসআই সোহেল জানান, পাখিটির নাম পাতি সরালি ।

এ সময় পাখিদের জন্য নিরাপদ আবাস খোঁজ করা হচ্ছিল। এরই মাঝে এসআই সোহেল স্থাণীয় এক সংবাদ কর্মির মাধ্যমে কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত ও অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করেন।

তিনি ছানাসহ মা পাখিটি পুলিশ লাইনের জলাশয়ে ছেড়ে দেওয়ার আহ্বান জানান এস আই সোহেলকে। সেই অনুযায়ী গতকাল রোববার দুপুরে পুলিশ লাইনে জলজ লতাপাতায় ছাওয়া নিরাপদ জলাশয়ে ছেড়ে দেওয়া হয়। এ সময় প্রাখি প্রেমি এস আই সোহেল ছাড়াও কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ পুলিশের কর্মকর্তা ও স্থানীয় পাখি প্রেমিরা উপস্থিত ছিলেন।

পাখিটি তথা ছানাগুলোকে রক্ষা করতে পেরে আনন্দে আপ্লুত এস আই সোহেল। তিনি বলেন- পাখিরা আমাদের প্রকৃতির অংশ। তাই এদের নিরাপদে বসবাসের অধিকার আছে। আর মানুষ হিসেবে তাদের নিরাপত্তা দেওয়া আমাদের কর্তব্য।

পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, ‘পাখিরা আমাদের প্রকৃতিকে সুন্দর ও দৃষ্টিনন্দন করে। করোনাকালে প্রকৃতি তার আপন গতিতে চলছে। এর আগেও আমাদের পুলিশ লাইনসের পুকুরে অনেক দেশি ও বিদেশি জাতের পাখি আশ্রয় নিয়েছিল। এখন নতুন করে আবার ১০জন নতুন মেহমান আমাদের পুকুরে ছাড়া হলো। এখানে তারা ভাল থাকবে বলে আশা করছি।’

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১৭ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

১৮ মিনিট আগে
১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

১ ঘন্টা আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক মামলা ও পরোয়াভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার : ইয়াবা উদ্ধার

১ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক মামলা ও পরোয়াভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার : ইয়াবা উদ্ধার

আলমডাঙ্গা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : তিন মোটরসাইকেল চালককে জরিমানা

২ ঘন্টা আগে
আলমডাঙ্গা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : তিন মোটরসাইকেল চালককে জরিমানা

আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

২ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঝিনাইদহে জাতীয় যুবশক্তির ৯ সদস্যের নতুন জেলা কমিটি গঠন

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে জাতীয় যুবশক্তির ৯ সদস্যের নতুন জেলা কমিটি গঠন

কুষ্টিয়ায় বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি পেল ১০০ মেধাবী শিক্ষার্থী, দেওয়া হলো ২০ লাখ টাকা

৩ ঘন্টা আগে
কুষ্টিয়ায় বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি পেল ১০০ মেধাবী শিক্ষার্থী, দেওয়া হলো ২০ লাখ টাকা

প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

৭ ঘন্টা আগে
প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।