সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
কুষ্টিয়ায় ট্রাক মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে ব্যাংকার শাহিনুর ইসলাম সাবু নিহত
কুষ্টিয়ায় ট্রাক মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ব্যাংকার শাহিনুর ইসলাম সাবু নিহত হয়েছে।
শুক্রবার ১৪ আগস্ট সকালে সদর উপজেলার ভাদালিয়া-স্বস্তিপুর এলাকায় ঝিনাইদহগামী একটি ট্রাকের সাথে সংঘর্ষের পর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহত শাহিনুর ইসলাম সাবুন কুষ্টিয়া সদর উপজেলার গোপালপুর গ্রামের মন্ডলপাড়া এলাকার আছির উদ্দিনের ছেলে। তিনি কর্ম জীবনে যশোর সিটি ব্যাংকে চাকরি করতেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম মোস্তফা জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে যশোর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ভাদালিয়া-স্বস্তিপুর এলাকায় ঝিনাইদহগামী একটি ট্রাকের সাথে সংঘর্ষের পর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ
১ ঘন্টা আগে
খোকসায় ফার্মেসিতে ঢুকে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে মুখোশধারীরা
৮ ঘন্টা আগে
কুষ্টিয়ায় সংরক্ষিত আসনের এমপি নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন, আসবাবপত্র ভস্মীভূত
৮ ঘন্টা আগে