লগইন
কালীগঞ্জে বিকাশ এজেন্টের ২ লাখ টাকা গায়েব
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ আগস্ট, ২০২০ | ১২:০০ রাত ১৫৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কালীগঞ্জে বিকাশ এজেন্টের ২ লাখ টাকা গায়েব

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ কালীগঞ্জে এক বিকাশ এজেন্টের ২ লাখ টাকা হারিয়ে গেছে। মঙ্গলবার সকালে ওই প্রতিষ্ঠানের সত্বাধিকারী সিদ্দিকুর রহমান বাড়ি থেকে বাই সাইকেলযোগে শহরের নিমতলা বাসস্ট্যান্ডের ব্যবসা প্রতিষ্ঠান রনি মোবাইলে এসে দেখেন বড় ব্যাগের মধ্যে রাখা তার টাকার ছোট ব্যাগটি নেই। এ ব্যাপারে থানায় একটি সাধারন ডাইয়েরী করা হয়েছে।

দোকানের সত্বাধিকারী সিদ্দিকুর রহমান জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে আমি বাড়ি থেকে বিকাশ ব্যবসার প্রায় ২ লাখ টাকা ভর্তি কাপড়ের একটি ছোট ব্যাগ আরেকটি বড় ব্যাগের মধ্যে ভরে বাই সাইকেলযোগে দোকানে আসি। এরপর বড় ব্যাগটা দোকানের সামনের বেঞ্চের উপর রেখে তালা খুলতে যাই। এ সময় দেখি তালার মধ্যে আঠা জাতীয় জিনিস দেওয়া রয়েছে। পরে তালা ভেঙে দোকানে প্রবেশ করে দেখি বড় ব্যাগটির মধ্যে অন্যন্য জিনিসপত্র সব ঠিকঠাক থাকলেও শুধু টাকার ছোট ব্যাগটি নেই।

তিনি আরও বলেন, আমি যখন তালা খুলছিলাম তখন ওই মার্কেটে আর কোন দোকান খোলা ছিলনা। আশপাশে কোন লোকজনও ছিলনা। ফলে টাকার ব্যাগটা কোথায় হারালো বুঝতে পারছিনা। কালীগঞ্জ থানার ওসি মাহাফুজুর রহমান মিয়া জানান, ওই দোকান মালিক নিজেই বলছেন ওই মার্কেটে তিনিই প্রথম দোকান খুলতে গিয়েছিলেন। আশপাশে কোন মানুষও তিনি দেখেননি। ফলে টাকাটা বাড়ি থেকে আসার সময় পথে পড়ে যেতে পারে। তারপরও পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ ব্যাপারে দোকানের সত্বাধিকারী টাকা হারানোর বিষয় নিয়ে থানায় একটি সাধারন ডাইয়েরী করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

২ ঘন্টা আগে
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

অটিজম ও বিশেষ শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ইয়াশা সোবহান

৩ ঘন্টা আগে
অটিজম ও বিশেষ শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ইয়াশা সোবহান

মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক

৪ ঘন্টা আগে
মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক

দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার

৪ ঘন্টা আগে
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার

শোকের ছায়া

৫ ঘন্টা আগে
শোকের ছায়া

মোবারকগঞ্জ সুগার মিলে ফলন বাড়াতে আখচাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
মোবারকগঞ্জ সুগার মিলে ফলন বাড়াতে আখচাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

এসএসসির টেস্ট পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

৭ ঘন্টা আগে
এসএসসির টেস্ট পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

১০ ঘন্টা আগে
প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।