লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩১ আগস্ট, ২০২৫ | ১২:০০ রাত ৫৮ বার পঠিত
ফন্ট সাইজ:

কলেজ কম্পিউটার্স এন্ড টেলিকমে চুরি ঘটনার চোরাই মালামালসহ চোর গ্রেফতার

আলমডাঙ্গা সরকারি কলেজ গেটের সামনে অবস্থিত কলেজ কম্পিউটার্স এন্ড টেলিকম দোকানের চালের টিন কেটে চুরি ঘটনার অভিযোগের কয়েক ঘন্টার মধ্যেই মালামালসহ চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ৩০ আগস্ট শনিবার রাতে চুরি হওয়া সকল মালামালসহ চোরকে গ্রেফতার করে নিয়ে আসে।


দোকান মালিক ফিরোজ আলী জানান, শুক্রবার সারাদিন অনলাইনে এইচএসসি শিক্ষার্থীদের ভর্তির কাজ শেষ করে বিকালে দোকান বন্ধ করে বাড়ি যান। শনিবার সকাল ১০টার দিকে দোকান খুলে দেখতে পান, দোকানের টিনের স্ক্রু খুলে ফাঁকা করা হয়েছে। ভেতরে প্রবেশ করে দেখা যায় মালামাল ছড়ানো-ছিটানো অবস্থায় পড়ে আছে। তিনি আরও জানান, দোকান থেকে একটি কম্পিউটারের মনিটর, দুটি হার্ডডিস্ক, বেশ কিছু মোবাইলের নতুন ব্যাটারি ও চার্জার, বিকাশ ও রিচার্জের কাজে ব্যবহৃত মোবাইল ফোনসহ মোট ৮টি পুরাতন মোবাইল ফোন, একটি দামী মাইক্রোফোন এবং ড্রয়ারে রাখা নগদ টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে চোরচক্র।

এ ঘটনায় দোকান মালিক ফিরোজ আলী আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

চুরির ঘটনায় অভিযোগের পর পরই আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান (পিপিএম)“র নেতৃত্বে এসআই নূর ইসলাম শিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আলমডাঙ্গা শহরের টিন কেটে চুরির হোতা এরশাদপুর গ্রামের কফিল আলীর ছেলে ইয়ামিন আলী(২০)কে গ্রেফতার করে।

গ্রেফতারের পর ইয়ামিন আলী আলমডাঙ্গা সরকারি কলেজ গেটের সামনে অবস্থিত কলেজ কম্পিউটার্স এন্ড টেলিকম দোকানের চালের টিন কেটে চুরি কথা স্বীকার করে। পরে ইয়ামিনকে সাথে নিয়ে চোরাই সকল মালামাল উদ্ধার করে। ইয়ামিন আলীর নামে আলমডাঙ্গা থানায় বেশ কয়েকটি চুরি মামলা রয়েছে। তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

আগুন | আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

মাদক | আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

১ দিন আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

১ দিন আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

১ দিন আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

১ দিন আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

২ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।