লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ৯১ বার পঠিত
ফন্ট সাইজ:

বিনোদন
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন চলচ্চিত্র অভিনেতা সাদেক বাচ্চু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা সাদেক বাচ্চু । ১৪ সেপ্টেম্বর সোমবার বেলা ১২টা ৫ মিনিটে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী  এ তথ্য নিশ্চিত করেছেন । তিনি বলেন, ‘ সকাল থেকে দুবার হার্ট ফেল হয়েছে।  আমরা দুপুর ১২টা ৫ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেছি ।

গত রোববার ১৩ সেপ্টেম্বর সকালে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, দুপুরে সাদেক বাচ্চুর চিকিৎসায় মেডিকেল বোর্ড বসবে। তারপর সাদেক বাচ্চুর চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

মেডিকেল বোর্ডের মিটিং শেষে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, সাদেক বাচ্চুর চিকিৎসায় ডাক্তারদের আর কিছুই করার নেই। রোববার পৌনে ৫টার দিকে তিনি জানান, ‘সাদেক বাচ্চুর শারীরিক অবস্থা সংকটাপন্ন। তাঁকে শতভাগ অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে।

দুপুরে প্রফেসর রেদোয়ানুর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড বসেছিল। তারপর উনার চিকিৎসায় কিছুটা পরিবর্তন নিয়ে আসা হয়েছে। তবে এখন যে অবস্থা উনার, চিকিৎসায় ডাক্তারদের আর কিছুই করার নেই। তাঁর অবস্থার উন্নতি হতে পারে, আবার অবনতিও হতে পারে।’

এর আগে ঠাণ্ডা-জ্বরে আক্রান্ত হলে গত ৭ সেপ্টেম্বর সাদেক বাচ্চু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর ১১ সেপ্টেম্বর তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। একদিন পর তাঁর অবস্থার অবনতি হতে তাঁকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি কোভিড ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় চাপাতি ও লোহার চেইনসহ সোহেল রানা রাব্বি গ্রেফতার

আলমডাঙ্গায় চাপাতি ও লোহার চেইনসহ সোহেল রানা রাব্বি গ্রেফতার

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত: ৫ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান

ভ্রাম্যমান আদালত | আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত: ৫ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মাদকবিরোধী কঠোর অভিযানে মাদক ব্যবসায়ী হুসাইনসহ আটক ৪ : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদন্ড

ভ্রাম্যমান আদালত | আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মাদকবিরোধী কঠোর অভিযানে মাদক ব্যবসায়ী হুসাইনসহ আটক ৪ : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদন্ড

৯ ঘন্টা আগে
বাংলাদেশ কৃষি মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে চুয়াডাঙ্গা- আলমডাঙ্গার সন্তান শিপলেন মোল্লা

বাংলাদেশ কৃষি মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে চুয়াডাঙ্গা- আলমডাঙ্গার সন্তান শিপলেন মোল্লা

৯ ঘন্টা আগে
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা অক্ষুন্ন রাখার দাবিতে আলমডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা অক্ষুন্ন রাখার দাবিতে আলমডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

১ দিন আগে
পবিত্র রমজানকে সামনে রেখে আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান: ৫ ব্যবসায়ীকে জরিমানা

পবিত্র রমজানকে সামনে রেখে আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান: ৫ ব্যবসায়ীকে জরিমানা

১ দিন আগে
আলমডাঙ্গায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শহীদ দিবস | আলমডাঙ্গায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গা শহীদ মিনারের নিচে পায়খানার ১২ সেফটি ট্যাংক: ভাষা শহীদের স্মৃতিতে অবমাননা, ক্ষোভে ফুঁসছে আলমডাঙ্গাবাসী

শহীদ মিনার | আলমডাঙ্গা শহীদ মিনারের নিচে পায়খানার ১২ সেফটি ট্যাংক: ভাষা শহীদের স্মৃতিতে অবমাননা, ক্ষোভে ফুঁসছে আলমডাঙ্গাবাসী

১ দিন আগে
আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

১ দিন আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।