লগইন
করোনাকে পুঁজি করে ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতালে কেটে নেওয়া হচ্ছে ২৫ ভাগ বেতন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ নভেম্বর, ২০২০ | ১২:০০ রাত ২০৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
করোনাকে পুঁজি করে ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতালে কেটে নেওয়া হচ্ছে ২৫ ভাগ বেতন


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ করোনার শুরুর আগেও যে পরিমান রোগি আসত, এখনও সেই একই সংখ্যক রোগি চিকিৎসা নিতে আসছে ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতালে। করোনার শুরুর দিকে হাসপাতালের আয় কমলেও এখন আগের মতই আয় হচ্ছে। কিন্তু এই করোনাকে পুঁজি করে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি কর্মরত কর্মচারী ও কর্মকর্তাদের বেতনের ২৫ ভাগ কেটে নিচ্ছে। এমন অভিযোগ করেছে প্রতিষ্ঠানটির কর্মরতরা।

বৃহস্পতিবার সকালে হাসপাতালে চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে থেকে এ অভিযোগ করা হয়। এসময় বন্ধ থাকে চিকিৎসা সেবা। বৃহস্পতিবার সকালে শহরের বাইপাস এলাকায় হাসপাতালের সামনে তারা এ কর্মসূচী পালন করে। এতে ব্যানার ফেস্টুন নিয়ে হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী ও চিকিৎসকরা অংশ নেয়। বক্তারা অভিযোগ করেন, করোনা শুরুর দিকে আমাদের বেতন ৫০ ভাগ কেটে নেওয়া হয়েছিল।

আমাদের সাথে কোন প্রকার আলাপ বা আলোচনা না করেই এ সিন্ধান্ত দেওয়া হয়। রোগি কম আসার কারণে আমরা সেই সময় কোন প্রতিবাদ করিনি। কিন্তু বর্তমানে রোগি সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বেড়েছে হাসপাতালের আয়। তারপরও হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি আমাদের বেতনের ২৫ ভাগ কেটে নিচ্ছে। দিনের পর দিন তাদের কাছে বলা হলেও তারা কোন কর্ণপাত করছেন না। এতে চরম মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে।

বক্তারা আরও অভিযোগ করেন, হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি অসৎ উদ্দেশ্যে নিয়ে আমাদের বেতন কেটে নিচ্ছে। দ্রæত আমরা পুর্নাঙ্গ বেতন ভাতা দেওয়ার দাবী জানাচ্ছি। এ ব্যাপারে ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মীর নাসির উদ্দিন বলেন, কর্মকর্তা-কর্মচারীদের বেতন ২৫ ভাগ না ১০ ভাগ কম দেওয়া হচ্ছে। করোনার কারণে আয় কমে যাওয়া এ সমস্যা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বেতন পুর্নাঙ্গ দেওয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

৪৩ মিনিট আগে
উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

৪৪ মিনিট আগে
সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

২ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

২ ঘন্টা আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

৩ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৪ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

৪ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৮ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।