লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ নভেম্বর, ২০২৫ | ১২:০০ রাত ৫৩ বার পঠিত
ফন্ট সাইজ:

কম্বোডিয়ায় চিকিৎসাধীন অবস্থায় আলমডাঙ্গা ডাউকির রবিউল আলমের মৃত্যু

পরিবারের আর্থিক চাহিদা পূরণের আশায় বিদেশে পাড়ি জমিয়েছিলেন আলমডাঙ্গার ডাউকি গ্রামের সন্তান রবিউল আলম। কিন্তু প্রবাসে গিয়ে তিনি চিরবিদায় নিলেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত সোমবার (৩ নভেম্বর) কম্বোডিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫৫ বছর।


রবিউল আলম আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের ডাউকি গ্রামের হাজীপাড়ার মরহুম মজিবার রহমানের ছেলে। দীর্ঘদিন আগে তিনি আলমডাঙ্গা শহরের আনন্দধাম এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।


জানা গেছে, জীবিকার তাগিদে রবিউল আলম দীর্ঘ ২২ বছর সৌদি আরবে অবস্থান করেন। দেশে ফিরে আসেন প্রায় তিন বছর আগে। এরই মধ্যে তিনি টনসিল, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হন। শারীরিক অসুস্থতা সত্তে¡ও পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে প্রায় ১ মাস আগে আবারও কম্বোডিয়ায় পাড়ি জমান।

সেখানে গিয়ে শুরুতে তিনি কিছুদিন সুস্থ থাকলেও পরবর্তীতে অসুস্থ হয়ে পড়েন। টনসিলের সমস্যার কারণে একাই ভর্তি হন কম্বোডিয়ার একটি হাসপাতালে। ক্রমেই তার অবস্থার অবনতি হয় এবং সোমবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। কম্বোডিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের মাধ্যমে পরিবারের সদস্যরা বিকেলে তার মৃত্যুর খবর পান। এ সংবাদে স্ত্রী, দুই মেয়ে ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।


পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের মরদেহ দেশে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।


রবিউল আলমের অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আত্মার মাগফেরাত কামনা করে পরিবার, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীরা সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

মাদক | আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

১০ মিনিট আগে
আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

৩ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

২১ ঘন্টা আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

১ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

১ দিন আগে
আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

দূর্ঘটনা | আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

১ দিন আগে
আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

২ দিন আগে
শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

জাতীয় নির্বাচন | শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।