লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ এপ্রিল, ২০২৫ | ১২:০০ রাত ৩৫ বার পঠিত
ফন্ট সাইজ:

ওয়ান শ্যুটার গান ও চাইনিজ কুড়ালসহ সাদ্দামের সহযোগী আলিম গ্রেফতার

এবার ওয়ান শ্যুটার গান ও চাইনিজ কুড়ালসহ অস্ত্রধারী  মাদকব্যবসায়ী সাদ্দামের আরেক সহযোগী আব্দুল আলিমকে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। রবিবার দিনগত গভীর রাতে অভিযান চালিয়ে আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের হাড়গাড়ি এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

গ্রেফতার আব্দুল আলিম আলমডাঙ্গার রাধিকাগঞ্জের আব্দুর রহিমের ছেলে।

গত ৮ এপ্রিল রাতে পুলিশের যুগপৎ অভিযানে ওয়ান শ্যুটার গান, দেশীয় অস্ত্র ও মাদকসহ এলাকার অস্ত্রধারী  মাদকব্যবসায়ী  পিয়াল মাহমুদ ওরফে সাদ্দাম(৩২) ও তার সহযোগী  আতাউর রহমান রকিকে(৩২) পুলিশ গ্রেফতার করলেও আলিমসহ কয়েকজন পালিয়ে গিয়েছিল ।

জানা যায়, উপজেলার দুর্লভপুর গ্রামের মৃত আব্দুল মজিদের একমাত্র ছেলে পিয়াল মাহমুদ সাদ্দাম এলাকার আলোচিত মাদকব্যবসায়ী। সে এলাকার বেশ কিছু ব্যক্তির সহযোগিতায় মাদকব্যবসা করে আসছিল।

 সাদ্দামের নামে আলমডাঙ্গা থানায় মাদক, বিষ্ফোরক ও ডাকাতি, বিশেষ ক্ষমতা আইনে ২৭ টি মামলা রয়েছে।

পিয়াল মাহমুদ ওরফে সাদ্দামের বিরুদ্ধে মাদক ব্যবসার সাথে জড়িত থাকা ও অস্ত্রবাজীর অভিযোগ দীর্ঘদিনের। ২০১০ সাল থেকে এসকল অভিযোগে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের শুরু। 

 সাদ্দামকে গ্রেফতার করতে যৌথবাহিনি, র‍্যাব ও পুলিশ দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছিল। যৌথবাহিনি ও পুলিশ পৃথকভাবে তাকে গ্রেফতারের জন্য অনেকবার অভিযান চালিয়েছে। পুলিশের লাগাতার অভিযানে শেষতক ৮ এপ্রিল রাতে হাড়গাড়ি  মুরগি শেড থেকে তাকে ও তার এক সহযোগী  রকিকে গ্রেফতার করে আলমডাঙ্গা থানা পুলিশ।

সে সময় তার নিকট থেকে ওয়ান শ্যুটার গান, একটা ছ্যানদা (রামদা), চাইনিজ কুড়াল ও ৫২ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া, ঘটনাস্থল থেকে দুটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টায় সম্প্রতি এ অঞ্চলের শীর্ষ মাদকব্যবসায়ী ও অস্ত্রবাজ পিয়াল মাহমুদ ওরফে সাদ্দামকে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছি। সাথে তার সাগরেদ রকিকেও গ্রেফতার করা হয়েছিল। সেই অভিযানকালে সাদ্দামের অন্যতম সহযোগী আব্দুল আলিম পালিয়ে গিয়েছিল। তাকে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত ছিল। এরই এক পর্যায়ে আজ। আব্দুল আলিমকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা সম্ভব হয়েছে।

অভিযানে অংশ নেন:

আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে এস আই কাজী শামসুল আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ আব্দুল  আলিমকে গ্রেফতার করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

আগুন | আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

৯ মিনিট আগে
আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

মাদক | আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

২০ মিনিট আগে
আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

৩ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

২১ ঘন্টা আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

১ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

১ দিন আগে
আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

দূর্ঘটনা | আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

১ দিন আগে
আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।