সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হলেন চুয়াডাঙ্গার সন্তান জাহাঙ্গীর হোসেন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হলেন চুয়াডাঙ্গার নীলমণিগঞ্জের কৃতি সন্তান প্রফেসর ড. মোহা. জাহাঙ্গীর হোসেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক।
জানা যায়, নীলমণিগঞ্জের আবুল কাশেমের ছেলে প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৮৭ সালে কৃতিত্বের সাথে এসএসসি, কুষ্টিয়া সরকারি কলেজ থেকে ১৯৮৯ সালে এইচএসসি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে ১৯৯৩ সালে অনার্স ও ১৯৯৪ সালে মাস্টার্স পাশ করেন। পরে ১৯৯৯ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অনুষদে প্রভাষক হিসেবে যোগদান করেন।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন প্রক্টর। এই গুরু দায়িত্ব সফলভাবে পালনের জন্য তিনি সকলের সহযোগিতা ও শুভকামনা প্রত্যাশা করেছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
প্রশ্নপত্র ফাঁস: নিউজ না করার জন্য জামায়াত নেতার হুমকি
৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার
১৭ ঘন্টা আগে