লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩১ আগস্ট, ২০২৫ | ১২:০০ রাত ৩৩ বার পঠিত
ফন্ট সাইজ:

ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী প্রস্তুতি সভায় পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না



আলমডাঙ্গায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকেল ৩টায় আলমডাঙ্গার হাজী মোড়স্থ ডাঃ লিয়াকত টাওয়ারের লায়লা কনভেনশন সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।


সভায় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ রুহুল আমীন সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব হাসানুজ্জামান সজিব। তিনি বলেন, “আজ থেকে আপনারা নিজ নিজ এলাকায় ফিরে গিয়ে হাতপাখা মার্কার পক্ষে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে কাজ করবেন। ধর্ম-বর্ণ, পেশা নির্বিশেষে সবার কাছে ইসলামী আন্দোলনের আদর্শ পৌঁছে দিতে হবে। প্রতিটি ওয়ার্ড, পাড়া-মহল্লায় নির্বাচনী কমিটি গঠন করে হাতপাখা মার্কার পক্ষে ভোট চাইতে হবে। আগামী নির্বাচনে সবাই মনে-প্রাণে কাজ করলে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয়ী হয়ে ঘরে ফিরবে।”


প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঘোষিত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা জহুরুল ইসলাম আজিজী। তিনি বলেন, “প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি বাস্তবায়ন করে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। এর আগে কোনোভাবেই যেনতেন নির্বাচন জনগণ মেনে নেবে না। প্রচলিত ধারায় নির্বাচন হলে কখনোই তা সুষ্ঠু হবে না। নেতাকর্মীদের মাঠে-ঘাটে ছড়িয়ে পড়তে হবে, হাতপাখা প্রতীকের দাওয়াত পৌঁছে দিতে হবে। ভোটারদের বোঝাতে হবে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া দেশের সার্বিক মুক্তি, দুর্নীতিমুক্ত উন্নয়ন এবং জনগণের জান-মালের নিরাপত্তা প্রতিষ্ঠা হবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধশালী, আধুনিক ও ইসলামী কল্যাণরাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবে।”


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি তুষার ইমরান সরকার, জয়েন্ট সেক্রেটারি আলিমুজ্জামান, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মুফতি সিরাজুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা আকরাম হুসাইন সাইরাফীসহ চুয়াডাঙ্গা-১ আসনের অন্তর্গত থানা, পৌর ও ইউনিয়ন শাখার দায়িত্বশীলগণ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

১২ ঘন্টা আগে
নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

জাতীয় নির্বাচন | নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

১৩ ঘন্টা আগে
বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

ঋতুরাজ বসন্তের আবাহন | বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

১৬ ঘন্টা আগে
কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

হাজারো যাত্রীর চরম ভোগান্তি | কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

১ দিন আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১ দিন আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১ দিন আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

২ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।