লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ আগস্ট, ২০২০ | ১২:০০ রাত ৭৪ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গা সাব রেজিস্টারকে জন দূর্ভোগ সৃস্টি না করতে সতর্ক করলেন উপজেলা চেয়ারম্যান ও ইউএনও


সকাল ৯টার পরিবর্তে স্নধ্যা পৌণে ৬টায় আলমডাঙ্গার সাব-রেজিষ্টার অফিসে পৌঁছলেন। এমন ঘটনা নিত্যকার। সাব-রেজিস্টারের এত বিলম্বে অফিসে আসার কারণে বিলম্বে অফিসে আসায় ব্যাপক জন দূর্ভোগের সৃস্টি হচ্ছে।

১০ আগস্ট সোমবার সন্ধ্যার আগে অফিসে উপস্থিত হলে জমি ক্রয়-বিক্রয় করতে আসা দূর-দূরান্তের মানুষের মাঝে ব্যাপক ক্ষোভের সৃস্টি হয়। তারা প্রতিকার দাবি করেন উপজেলা চেয়ারম্যান ও ইউএনও-র কাছে।

এরই প্রেক্ষিতে আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান ও ইউএনও গতকাল সাব-রেজিস্ট্রি অফিসে গিয়ে সাব রেজিস্টারকে ভবিষতে জনদূর্ভোগ সৃস্টি হয় এমন কাজ না করার জন্য সতর্ক করে দেন।


জানা গেছে, আলমডাঙ্গায় গতকাল সোমবার ছিল রেজিস্ট্রি কার্যক্রমের দিন। উপজেলা সাব-রেজিষ্টার মামুন বাবর বিকেল সাড়ে ৫টা বাজলেও অফিসে না আসায় প্রত্যন্ত অঞ্চল থেকে জমি রেজিস্ট্রি করতে আসা শ শ মানুষ চরম দুর্ভোগে পড়েন।

ভুক্তভোগীরা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন ও নির্বাহী অফিসার মোঃ লিটন আলীকে বিষয়টি অবহিত করলে তাঁরা সাব-রেজিস্ট্রি অফিসে যান। তখনও সাব-রেজিস্টার অনুপস্থিত ছিলেন।

কিছু সময় সেখানে থাকার পর তারা ফিরে যান। এদিকে পৌণে ৬ টার দিকে সাব রেজিন্ট্রার মামুন বাবর রেজিস্ট্রি অফিসে পৌঁছলে আবারও উপজেলা চেয়ারম্যান ও ইউএনও তার অফিসে উপস্থিত হন ।

তারা সাব-রেজিস্টারকে বিলম্বে আসার কারণ জানতে চান। সে সময় সাব-রেজিস্টার মামুন বাবর ঢাকা থেকে আসতে ফেরিতে বিলম্ব হয়েছে জানিয়ে ভবিষ্যতে এমন হবে না বলে অঙ্গিকার করেন।


বিলম্বে অফিসে আসার বিষয়ে উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন বলেন, সাব রেজিস্টার সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত অফিস করবেন বলে উপজেলা নির্বাহী অফিসার ও আমার সামনে ওয়াদা করেছেন।

পূর্বেও একবার তিনি দেরি করে আসার বিষয়ে আমার নিকট এমন ওয়াদা করেছিলেন। এবার দেখা যাক অঙ্গীকার ঠিক রাখেন কী-না। যদি আবারও অঙ্গীকার ভঙ্গ করেন তাহলে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলী জানান, ভবিষ্যতে অফিসে আসতে আর বিলম্ব হবেনা এই অঙ্গীকার করেছেন সাব রেজিষ্টার। তারপরও তিনি বিলম্ব করলে তাকে অফিসে ঢুকতে দেওয়া হবেনা। তার বিরুদ্ধে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ পাঠানো হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় চাপাতি ও লোহার চেইনসহ সোহেল রানা রাব্বি গ্রেফতার

আলমডাঙ্গায় চাপাতি ও লোহার চেইনসহ সোহেল রানা রাব্বি গ্রেফতার

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত: ৫ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান

ভ্রাম্যমান আদালত | আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত: ৫ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মাদকবিরোধী কঠোর অভিযানে মাদক ব্যবসায়ী হুসাইনসহ আটক ৪ : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদন্ড

ভ্রাম্যমান আদালত | আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মাদকবিরোধী কঠোর অভিযানে মাদক ব্যবসায়ী হুসাইনসহ আটক ৪ : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদন্ড

১৭ ঘন্টা আগে
বাংলাদেশ কৃষি মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে চুয়াডাঙ্গা- আলমডাঙ্গার সন্তান শিপলেন মোল্লা

বাংলাদেশ কৃষি মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে চুয়াডাঙ্গা- আলমডাঙ্গার সন্তান শিপলেন মোল্লা

১৭ ঘন্টা আগে
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা অক্ষুন্ন রাখার দাবিতে আলমডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা অক্ষুন্ন রাখার দাবিতে আলমডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

১ দিন আগে
পবিত্র রমজানকে সামনে রেখে আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান: ৫ ব্যবসায়ীকে জরিমানা

পবিত্র রমজানকে সামনে রেখে আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান: ৫ ব্যবসায়ীকে জরিমানা

১ দিন আগে
আলমডাঙ্গায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শহীদ দিবস | আলমডাঙ্গায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গা শহীদ মিনারের নিচে পায়খানার ১২ সেফটি ট্যাংক: ভাষা শহীদের স্মৃতিতে অবমাননা, ক্ষোভে ফুঁসছে আলমডাঙ্গাবাসী

শহীদ মিনার | আলমডাঙ্গা শহীদ মিনারের নিচে পায়খানার ১২ সেফটি ট্যাংক: ভাষা শহীদের স্মৃতিতে অবমাননা, ক্ষোভে ফুঁসছে আলমডাঙ্গাবাসী

১ দিন আগে
আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

২ দিন আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।