লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ সেপ্টেম্বর, ২০২৫ | ১২:০০ রাত ৪০ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গা সরকারি কলেজে বিএনসিসি প্লাটুন-২৩-র শুভ উদ্বোধন

আলমডাঙ্গা সরকারি কলেজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) প্লাটুন-২৩-র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সুন্দরবন রেজিমেন্ট, খুলনার সম্মানিত কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কামরুল ইসলাম -- বিজিএম, সি এডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

তিনি বিএনসিসি পতাকা ও সাদা কপোত উড়িয়ে প্লাটুনটির যাত্রা শুরু করেন এবং চৌকস ক্যাডেটদের প্যারেড পরিদর্শন শেষে কলেজ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

 উদ্বোধনী বক্তব্যে কর্নেল কামরুল ইসলাম:বলেন— "আজকের দিনটি শুধু একটি প্লাটুন উদ্বোধনের দিন নয়—এটি ভবিষ্যতের দেশনেতা তৈরির এক মাইলফলক। বিএনসিসি এমন একটি প্রতিষ্ঠান, যা তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের বীজ বপন করে। আজ যারা এই প্লাটুনে অন্তর্ভুক্ত হল, তারা শুধুই শিক্ষার্থী নয়, তারা বাংলাদেশের ভবিষ্যৎ।"

তিনি আরও বলেন—"তোমরা যখন সকালে শারীরিক প্রশিক্ষণ নাও, ইউনিফর্ম পরে কুচকাওয়াজে অংশগ্রহণ করো, তখন শুধু বাহ্যিক নয়, ভিতরের শৃঙ্খলা ও দায়িত্ববোধ তৈরি হয়। আজকের এই ক্যাডেটরা ভবিষ্যতে সামরিক বাহিনী, সিভিল সার্ভিস, শিক্ষা কিংবা যেকোনো পেশায় নেতৃত্ব দেবে—এটাই আমাদের প্রত্যাশা।"

তিনি অভিভাবকদের উদ্দেশ্যেও বলেন—"আপনারা গর্ব করতে পারেন, কারণ আপনার সন্তানরা একটি সুশৃঙ্খল, আদর্শবাদী ও দায়িত্ববান প্রজন্মের প্রতিনিধি হিসেবে গড়ে উঠছে।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মফিজুর রহমান। তিনি বলেন,

"বিএনসিসি শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের তরুণদের আত্মনিয়ন্ত্রণ, নেতৃত্ব ও দেশসেবার চেতনায় অনুপ্রাণিত করে। আমরা গর্বিত, আজ থেকে আমাদের কলেজেও এই মহৎ কর্মযজ্ঞ শুরু হলো।"

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মনয়েম হোসেন, শিক্ষক পরিষদের সেক্রেটারি মহিতুর রহমান, শিক্ষক শেখ শফিউজ্জামান, ড. মাহবুব আলম, আব্দুল হাই, শামিমা নাসরিন প্রমুখ।

নতুন প্লাটুনের দায়িত্বে রয়েছেন বিএনসিসি’র প্রশিক্ষক সাব্বির আহমেদ এবং সাঈদ এম হিরণ, যাঁরা ক্যাডেটদের নেতৃত্ব ও নৈতিক মূল্যবোধে গড়ে তোলার জন্য অগ্রণী ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

আলমডাঙ্গা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন-২৩-র এই উদ্বোধনের মাধ্যমে কলেজের শিক্ষার্থীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো। এখানকার তরুণেরা আজ থেকে কেবল পাঠ্যপুস্তকের গণ্ডিতে সীমাবদ্ধ থাকবে না—তারা শিখবে কীভাবে নেতৃত্ব দিতে হয়, সেবা করতে হয়, এবং দেশকে ভালোবাসে এগিয়ে নিতে হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

আগুন | আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

মাদক | আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

১ দিন আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

১ দিন আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

১ দিন আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

১ দিন আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

২ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।