লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ সেপ্টেম্বর, ২০২৫ | ১২:০০ রাত ৩৪ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ


আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীর অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর শনিবার সকালে বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম বলেন। তিনি তার বক্তব্যে বলেন, অভিভাবকদের সন্তানদের প্রতি সবচেয়ে বেশি সচেতন হতে হবে । অযথা মোবাইল ফোন ব্যবহার শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি করছে। তাই অভিভাবকদের দায়িত্ব হচ্ছে সন্তানকে পড়াশোনায় মনোযোগী করে গড়ে তোলা। বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, বিদ্যালয়ে নিয়মিত ক্লাসের ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে আসলে তাদের লেখাপড়ার মানোন্নয়ন হবে। এ বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে।


বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাসুদুর রহমান (পিপিএম)। তিনি বলেন, পরীক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করলেই হবে না, তাদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বর্তমানে মাদক শিক্ষার্থীদের ধ্বংস করছে। এছাড়া অনলাইন গেমসেও আসক্ত হয়ে পড়ছে অনেক কিশোর-তরুণ। তাই সন্তানকে এগুলো থেকে দূরে রাখতে অভিভাবকদের সতর্ক থাকতে হবে। মাদক ও অনলাইন গেমস থেকে দূরে থাকলে শিক্ষার্থীরা জীবনে সফল হতে পারবে।


বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা আব্দুস সাত্তার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন।


সমাবেশে স্বাগত বক্তব্য প্রদান করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন। তিনি বলেন, “আমাদের শিক্ষার্থীরা সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারে এজন্য শিক্ষক-অভিভাবক সবার সহযোগিতা প্রয়োজন। নিয়মিত পড়াশোনা ও অনুশীলনের মাধ্যমেই এ লক্ষ্য পূরণ করা সম্ভব।


সহকারি শিক্ষক আনোয়ারুজ্জামানের উপস্থাপনায় বক্তব্য রাখেন অভিভাবক আসাদুজ্জামান মিন্টু, মঞ্জু ফারুকুজ্জামান, মঞ্জু মেম্বার, আইনাল হক, সুমাইয়া আক্তার লিমা ও গণিত শিক্ষক আনিসুর রহমান। এছাড়াও শতাধিক অভিভাবক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

১০ ঘন্টা আগে
নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

জাতীয় নির্বাচন | নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২ ঘন্টা আগে
বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

ঋতুরাজ বসন্তের আবাহন | বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

১৫ ঘন্টা আগে
কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

হাজারো যাত্রীর চরম ভোগান্তি | কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

১৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

১ দিন আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১ দিন আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১ দিন আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

২ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।