লগইন
আলমডাঙ্গা শেখপাড়ার চায়ের দোকানের জুয়ার বোর্ড থেকে ৬ জুয়াড়ি আটক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ জুন, ২০২১ | ১২:০০ রাত ৬০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা শেখপাড়ার চায়ের দোকানের জুয়ার বোর্ড থেকে ৬ জুয়াড়ি আটক

আলমডাঙ্গা উপজেলার শেখপাড়ায় চায়ের দোকানের জুয়ার বোর্ড থেকে ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। ১৬ জুন ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গার হাটবোয়ালিয়া ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

জানাগেছে, উপজেলার শেখপাড়া গ্রামের মৃত কাশেম আলীর ছেলে গোলাম কিবরিয়া সারারাত চায়ের দোকান খোলা রেখে প্রায়ই জুয়ার আসর বসায়। চায়ের দোকান থেকে সাধারন মানুষ যখন চা খেয়ে চলে যায় ঠিক তার পর থেকে সকাল অবদি চলে জুয়ার আসর। ১৫ জুন রাতেও গোলাম কিবরিয়ার চায়ের দোকানে জুয়ার আসর বসেছে এমন সংবাদে হাটবোয়ালিয়া ক্যাম্প ইনচার্জ মেজবাহুর দারাইন সঙ্গীয় ফোর্স নিয়ে ভোর রাতে অভিযান চালান। এসময় চায়ের দোকানদারসহ ৬জনকে আটক করে।

আটককৃতরা হলেন- গ্রামের হারান শেখের ছেলে নাজমুল শেখ (২৮), মৃত আবুল কাশেমের ছেলে মসলেম উদ্দীন (৪০), মৃত মুন্নাফের ছেলে রইচ উদ্দীন (৪২), মৃত রেজাউল করিমের ছেলে দুলাল (৩০), পিজির উদ্দীনের ছেলে ফারুক হোসেন (৪০) ও মৃত আবুল কাশের ছেলে চা দোকানী গোলাম কিবরিয়া (২৮)। তাদের জুয়ার বোর্ড থেকে তাস ও নগত টাকা উদ্ধার করে পুলিশ। সকালেই তাদেরকে আলমডাঙ্গা থানায় নিয়ে জুয়া আইনে মামলা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

তাদেরকে ১৬ জুন দুপুরে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

৩ ঘন্টা আগে
একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

আব্দুল হান্নান মাসউদ

৪ ঘন্টা আগে
আব্দুল হান্নান মাসউদ

'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

৪ ঘন্টা আগে
'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

৫ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

৫ ঘন্টা আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

৬ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

৬ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

৭ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

৭ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৮ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।