লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ সেপ্টেম্বর, ২০২৫ | ১২:০০ রাত ৫৭ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা শহরে চলছে ধারাবাহিক অভিযান।। দীর্ঘ ঘুম ভেঙে শহরে ফিরল শৃঙ্খলার হাওয়া

দীর্ঘদিনের অচলাবস্থা বিরাজ করছিল আলমডাঙ্গা পৌরসভার কর্মকাণ্ডের। ফুটপাতজুড়ে দখলদারির থাবা, অবৈধ ভবন নির্মাণ আর নাগরিক ভোগান্তি যেন হয়ে উঠেছিল শহরের নিত্যদিনের দৃশ্য। কিন্তু হঠাৎ করেই সেই দৃশ্যপটে এসেছে বদলের ঝলক—যেন দীর্ঘ ঘুম ভেঙে নতুন ভোরে জেগে উঠেছে পৌরপ্রশাসন।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) যথারীতি কালিদাসপুর ও আনন্দধাম ব্রিজ এলাকায় দেখা গেল ভিন্ন এক দৃশ্য। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম নিজে দাঁড়িয়ে আছেন অভিযানের নেতৃত্বে। মুহূর্তেই ছুটোছুটি শুরু হলো ভ্রাম্যমাণ দোকানদারদের মধ্যে। কেউ তড়িঘড়ি করে মাল সরালেন, কারও মালামাল জব্দ হলো প্রশাসনের হাতে। তবু কেবল কঠোরতা নয়—ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতি মানবিক আচরণও দেখালেন তিনি। ব্যবসার বিকল্প জায়গা দেখিয়ে দিলেন, যেন শহরের শৃঙ্খলার সাথে বাঁচে মানুষের জীবিকা।

এর আগে কয়েকদিন ধরেই শহরের প্রাণকেন্দ্র হাইরোডে মাইকিং চলছিল নিয়মিত—“ফুটপাত দখলমুক্ত করুন।” কিন্তু মাইকিং প্রচারণা আমলে নেয়নি দখলদার ব্যবসায়ীরা। এমতাবস্থায় শুরু হয়েছে একের পর এক অভিযান। পথচারীরা ফিরে পাচ্ছেন হাঁটার রাস্তা, শহরের শরীর থেকে ধীরে ধীরে ঝরছে অব্যবস্থাপনার ধুলোবালি। একই সাথে পৌর আইন ও বিল্ডিং কোড ভেঙে নির্মাণ করা ভবনের বিরুদ্ধেও শুরু হয়েছে কঠোর ব্যবস্থা।

এই দৃশ্য শহরবাসীর কাছে নতুন। তাদের কণ্ঠে স্বস্তি।

পৌর প্রশাসক শেখ মেহেদী ইসলামও জানিয়ে দিলেন তাঁর অবস্থান— “এ অভিযান কোনো প্রদর্শন নয়। শহরকে সুন্দর, শৃঙ্খলাবদ্ধ ও বাসযোগ্য রাখতে এটি চলবে নিয়মিত। প্রভাব বা ক্ষমতা নয়, কেবল আইনই এখানে কার্যকর হবে।”

স্থবিরতার আবরণ ভেদ করে আলমডাঙ্গা পৌরপ্রশাসনের  নতুন এই জাগরণ এখন আলোচনার কেন্দ্রে। নাগরিকরা মনে করছেন—এটি হয়তো নতুন ভোরের সূচনা। প্রশ্ন শুধু একটাই—এই জাগরণ কি তবে চলমান থাকবে, নাকি আবার ফিরে আসবে পুরনো অচলাবস্থা?

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

১১ ঘন্টা আগে
নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

জাতীয় নির্বাচন | নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

১৩ ঘন্টা আগে
বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

ঋতুরাজ বসন্তের আবাহন | বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

১৬ ঘন্টা আগে
কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

হাজারো যাত্রীর চরম ভোগান্তি | কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

১ দিন আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১ দিন আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১ দিন আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

২ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।