লগইন
আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের নব নিযুক্ত অধ্যক্ষের আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ অক্টোবর, ২০২০ | ১২:০০ রাত ১৪১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের নব নিযুক্ত অধ্যক্ষের আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ

আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ আশুরা খাতুন পাতা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। ১৮ অক্টোবর রবিবার তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্বভার গ্রহণকালে তিনি বলেন, আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের দায়িত্বভার গ্রহণ করা আমার জন্য একটা নতুন চ্যালেঞ্জ গ্রহণের মত। এ চ্যালেঞ্জ মোকাবেলায় আশা করি এই শিক্ষাপ্রতিষ্ঠানের সকল শিক্ষকের সহযোগিতা পাবো। আন্তরিক সহযোগিতা পাবো সংশ্লিষ্ট প্রশাসনসহ এলাকাবাসীর। আমি বিশ্বাস করি এ শিক্ষাপ্রতিষ্ঠানটি দ্রæত সরকারিকরণ করা দরকার। সে বিষয়ে দ্রæত ও কার্যকরি পদক্ষেপ গ্রহণ করা হবে। শিক্ষার মানোন্নয়নে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা জরুরী। এ ব্যাপারে অভিভাবকদের সহযোগিতা প্রয়োজন। দায়িত্বভার অনুষ্ঠানে আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী। বিশেষ অতিথি ছিলেন নবাগত অধ্যক্ষ আশুরা খাতুন পাতা, সহকারী অধ্যাপক নাসরিন নাহার, মোশারেফ হোসেন, পারভিন সুলতানা, সামসুন্নাহার। ইংরেজি প্রভাষক শফিউল আলমের উপস্থাপনায় উপস্থিত ছিলেন মহিলা ডিগ্রী কলেজের শিক্ষকবৃন্দের মধ্যে শিক্ষক প্রতিনিধি শফিউল হক, হুমায়ন কবির, এ.কে.এম গোলাম সরওয়ার, হুমায়ন কবীর, আব্দুল কুদ্দুস, মিজানুর রহমান, শরিফুল আলম, সুরাইয়া জেসমিন, প্রতিভা রাণী সাহা, শফিকুর রহমান রজলুর রশদি, মোতাহার হোসেন, প্রভাংশু কুমার ব্যানার্জি, প্রবীর কুমার পাল, মিজানুর রহমান, আব্দুর খালেক, কবিরুল হাসান, আশরাফুল আলম, আব্দুল রব, শামসুল আলম ইমাম হোসেন, মিনারুল ইসলাম, জেবুননেছা খাতুন প্রমুখ। আশুরা খাতুন পাতা ইতোপূর্বে ২০০১ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত কাবিলনগর নছরুল আলম আলীম মাদ্রাসায় ও পরে ২০০৪ সাল থেকে আলমডাঙ্গার খাসকররা কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি খাসকররা গ্রামের ডাক্তার তৈয়ব আলীর (আলমডাঙ্গার লতা ফার্মেসীর মালিক) কন্যা । তবে দীর্ঘদিন ধরে তিনি সপরিবারে আলমডাঙ্গা শহরের থানাপাড়ায় বসবাস করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

১২ মিনিট আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

১২ মিনিট আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৪ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৪ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১১ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১২ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১২ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১৩ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১৪ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।