লগইন
আলমডাঙ্গা বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে মিলন মিয়া সভাপতি কামাল সম্পাদক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ নভেম্বর, ২০২০ | ১২:০০ রাত ৯১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে মিলন মিয়া সভাপতি কামাল সম্পাদক

সুষ্ঠু, নিরোপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন আরেফিন মিয়া মিলন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কামাল হোসেন। মোট ১৯টি পদের বিপরীতে ৩২ জন প্রতিদ্ব›িদ্ব পরস্পর প্রতিদ্ব›িদ্বতা করেন। এর মধ্যে বিনা প্রতিদ্ব›িদ্বতায় ধর্মীয় সম্পাদক নির্বাচিত হয়েছেন হাফেজ মোতালেব হোসেন ও দপ্তর সম্পাদক আইবুর রহমান।


আরেফিন মিয়া মিলন ছাতা প্রতিকে পেয়েছেন ৩১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বণিক সমিতির সাবেক সভাপতি মকবুল হোসেন দোয়াত কলম প্রতিকে পেয়েছেন ২৬৪ ভোট। সহসভাপতি পদে চশমা প্রতিকে সর্বাধিক ৪১০ ভোট পেয়ে একে এম এনামুল কবির ও মাছ প্রতিকে একই সংখ্যক ভোট পেয়ে কামরুজ্জামান হিরা দ্বৈতভাবে সহসভাপতি নির্বাচিত হয়েছেন। তাদের আরেক প্রতিদ্বন্দ্বি তাইজাল হক তাজু পেয়েছেন দেয়াল ঘড়ি প্রতিকে ৩৫৩ ভোট। আনারস প্রতিকে সর্বোচ্চ ২৬২ ভোট পেয়ে কামাল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি খন্দকার আব্দুল্লাহ আল মামুন কুড়েঘর প্রতিকে পেয়েছেন ২৪৮ ভোট।

গোলাপ ফুল প্রতিকে সর্বোচ্চ ৫০২ ভোট পেয়ে রফিকুল ইসলাম ও বাঘ প্রতিকে ৩৭৭ ভোট পেয়ে শরিফুল ইসলাম দ্বৈতভাবে সহসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাদের আরেক প্রতিযোগি আমিরুল ইসলাম প্রিন্স হাঁস প্রতিকে পেয়েছেন ৩২৪ ভোট। মই প্রতিকে সর্বোচ্চ ৪০৮ ভোট পেয়ে আব্দুল লতিফ সাংগঠণিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জনি মিয়া চেয়ার প্রতিকে পেয়েছেন ২৮৬ ভোট। কোষাধ্যক্ষ পদে আলা উদ্দীন মোরগ প্রতিকে সর্বোচ্চ ৪৭৮ ভোট পেয়ে বিজয়ি হয়েছেন। তার একমাত্র প্রতিযোগি রেজাউল হক হাতি প্রতিকে পেয়েছেন ২৩৪ ভোট। ক্রীড়া সম্পাদক পদে বাবলুর রহমান আম প্রতিকে সর্বোচ্চ ৩৫৮ ভোট পেয়ে বিজয়ি হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব আব্দুল মজিদ ফুটবল প্রতিকে ৩১৬ ভোট পেয়েছেন।


এছাড়া, সদস্য পদে নির্বাচিত হয়েছেন আব্দুল ওহাব কাবলু, জসিম উদ্দীন, জাহাঙ্গীর আলম, জয়নাল আবেদীন ক্যাপ, ফজলুর রহমান বিশ্বাস, মীর মতিয়ার রহমান, মনিরুদ্দীন, রেজাউল হক তোতা, শফিউল হাসান মিলন ও সিরাজুল ইসলাম।


বণিক সমিতির ত্রি-বার্ষিকী নির্বাচন চলাকালে বেলা ১১টার দিকে কেন্দ্র পরিদর্শন করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী, আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর। এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, আলমডাঙ্গার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের পরিবেশ দেখে আমি মুগ্ধ। মহামারি করোনার মধ্যে সরকারী নিয়ম ও স্বাস্থ্যবিধি মেনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় বণিক সমিতির নির্বাচন কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।


প্রধান নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন সোনালী ব্যাংকের প্রাক্তন কর্মকর্তা সিরাজুল ইসলাম ও সহকারী নির্বাচন কর্মকর্তা হিসেবে সোনালী ব্যাংক কর্মকর্তা শহিদুল ইসলাম।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

৬ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

৮ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

৯ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

১০ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

১১ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

১২ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।