লগইন
আলমডাঙ্গা পৌর সভায় পরিকল্পিতভাবে একটা উন্নয়নমূলক কাজও করা হয়নি-মেয়র প্রার্থী ফারুক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ নভেম্বর, ২০২০ | ১২:০০ রাত ৪৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা পৌর সভায় পরিকল্পিতভাবে একটা উন্নয়নমূলক কাজও করা হয়নি-মেয়র প্রার্থী ফারুক

আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থি মতিয়ার রহমান ফারুকের পক্ষে মোটরসাইকেল শো-ডাউন ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর টিএনটি অফিসের সামনে থেকে মোটর সাইকেল শো-ডাউন বের হয়ে পৌর এলাকার সকল ওয়ার্ড ও শহর প্রদক্ষিণ করেন। প্রদক্ষিণ শেষে আলিফ উদ্দিন মোড়ে পথ সভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান বক্তা ছিলেন মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আলমডাঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক। এ সময় তিনি বলেন, আলমডাঙ্গার মত উন্নয়ন বঞ্চিত পৌরসভার জন্য বলিষ্ঠ নেতৃত্বের প্রয়োজন। প্রত্যেক বার নির্বাচিত মেয়রদের স্বার্থপরতার কারণে পৌরবাসির আকাঙ্খা পূরণ হয়নি। পৌর সভায় পরিকল্পিতভাবে একটা উন্নয়নমূলক কাজও করা হয়নি। কেউই পৌরবাসির দুঃখ দুর্দশা দেখেনি। পূর্বের মেয়ররা পৌর এলাকার জন্য  যখন যে  বরাদ্ধ পেয়েছে তার অধিকাংশই নিজেদের পকেটে তুলে নিয়েছে। আপনারাদের জন্য কিছুই করেনি। মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের উন্নয়নের কাজের অর্থও নিজেদের ব্যাংক একাউন্টে জমা করেছে। তাই এবারও যাতে মেয়র নির্বাচনের ক্ষেত্রে ভুল করে ভাগ্যবিড়িম্বিত না হতে হয়, সেজন্য সবাইকে দায়িত্বশীল হতে অনুরোধ জানান। পথ সভায় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম শাকা,  দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল,  প্রচার সম্পাদক মিজানুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক আবু মুসা, আবু জিহদ, শ্রম সম্পাদক সাগর, সাংস্কৃতিক সম্পাদক আঃ লতিফ সদস্য জহুরুল ইসলাম ঝন্টু, আওয়ামীলীগ নেতা নাছের মন্ডল, খাইরুল ফকির, বকুল, অরবিন্দ, আলমগীর ফকির, নাজমুল, শাকিল, হোসেন, মফিজুল, আতিয়ার, বাপ্পি, আফজাল, বিশিষ্ঠ গার্মেন্টস ব্যবসায়ী সুজন মিয়া, ৬নং ওয়ার্ড যুবলীগ সভাপতি শুভ, যুবলীগ নেত ওভি, অপু, জীবন, পৌর ছাত্রলীগ নেতাসৈকত, মিলন, মিন্টন, লাবু, জুয়েল, শক্তি, সৈকত, সৌরভ, শাহিন, শান্ত, সাফায়েত , শুভ, হসান, রিয়ন, সজিব, আলামিন, ইনামুল, রফিক, মেহেদী, অনিক প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

২২ মিনিট আগে
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

২২ মিনিট আগে
শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

১ ঘন্টা আগে
উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

১ ঘন্টা আগে
সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

২ ঘন্টা আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

৩ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

৩ ঘন্টা আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

৪ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৫ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।