লগইন
আলমডাঙ্গা পৌর নির্বাচনে মেয়র প্রার্থী মতিয়ার রহমান ফারুকের নির্বাচনী সভা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ ডিসেম্বর, ২০২০ | ১২:০০ রাত ৯৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা পৌর নির্বাচনে মেয়র প্রার্থী মতিয়ার রহমান ফারুকের নির্বাচনী সভা

আলমডাঙ্গা পৌর নির্বাচন উপলক্ষে মেয়র পদপ্রার্থী মতিয়ার রহমান ফারুকের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর সন্ধ্যায় বন্ডবিল ৯নং ওয়ার্ডের গেটবন্ডবিলবাসীর আয়োজনে মেয়র পদপ্রার্থী ফারুকের নির্বাচনী আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেয়রপদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আলমডাঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক।

এ সময় তিনি বলেন, আলমডাঙ্গার মত উন্নয়ন বঞ্চিত পৌরসভার জন্য বলিষ্ঠ নেতৃত্বের প্রয়োজন। প্রত্যেক বার নির্বাচিত মেয়রদের শঠতা আর স্বার্থপরতার কারণে পৌরবাসির আকাঙ্কা পূরণ হয়নি। ১ম শ্রেণির পৌরসভা হলেও আলমডাঙ্গা পৌরবাসির জীবনযাত্রার মান গ্রামের মানুষের চেয়েও অনেক খারাপ। উপজেলার যে কোন গ্রামের রাস্তারও আলমডাঙ্গার পৌরসভার রাস্তার চেয়ে অনেক ভাল। এ পর্যন্ত পরিকল্পিতভাবে একটা উন্নয়নমূলক কাজও করা হয়নি। কেউই পৌরবাসির দুঃখ দুর্দশা দেখেনি। তাই এবারও যাতে মেয়র নির্বাচনের ক্ষেত্রে ভুল করে ভাগ্যবিড়িম্বিত না হতে হয়, সেজন্য সবাইকে দায়িত্বশীল হতে অনুরোধ জানান।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগের সহদপ্তর সম্পাদক আসাদুজ্জাামান চপল, আওয়ামীলীগ নেতা আমজাদ হোসেন, মুকর ফারাজি, চঞ্চল, বরগুল, রবিউল ইসলাম, জাকের মন্ডল, ইমারত শেখ, নিবকার মন্ডল, মজিদ মন্ডল, জামাল মন্ডল, রবিউল শেখ, রবি মোল্লা, হাবিব মোল্লা, বাদল মালিথা, জাহিদুল মন্ডল, রাজ্জাক মন্ডল, মানোয়ার শেখ।

পৌর আওয়ামীলীগের কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম শাকা উপস্থাপনায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, প্রচার সম্পাদক মিজানুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক আবু মুসা, শ্রম সম্পাদক সাগর, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল লতিফ প্রধান, পৌর ছাত্রলীগ নেতা সৈকত, ওভি প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

১৪ মিনিট আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

১৪ মিনিট আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

১ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

২ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

২ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৬ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৬ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৩ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১৪ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১৪ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।