লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ আগস্ট, ২০২৫ | ১২:০০ রাত ৪৩ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত

আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৯ম ও ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদক, সন্ত্রাস, ডিজিটাল প্রতারণা, আত্মহত্যা রোধ, নারীর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ প্রতিরোধ, অনলাইন গেমে আসক্তি ও ইভটিজিং মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সচেতনতামূলক শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট বৃহস্পতিবার আলমডাঙ্গা থানা পুলিশের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাসুদুর রহমান (পিপিএম)। প্রধান অতিথির বক্তব্যে ওসি মাসুদুর রহমান বলেন, “বর্তমান প্রজন্মই আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদেরকে সুস্থ-সুন্দরভাবে বেড়ে উঠতে হবে। মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ কিংবা ইভটিজিং, এসব থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। অনলাইনে প্রতারণা বা গেম আসক্তি থেকে মুক্ত থাকতে হবে। পরিবারের প্রতি দায়িত্বশীল হতে হবে। তোমরা সচেতন হলে সমাজ থেকে সব ধরনের অপরাধ দূর হবে।"


তিনি আরও বলেন,“আলমডাঙ্গা থানা পুলিশ সর্বদা জনগণের পাশে আছে। যেকোনো অন্যায় বা অপরাধের বিরুদ্ধে পুলিশকে অবহিত করলেই ব্যবস্থা নেওয়া হবে। নিজেদের ও সমাজের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি আরও বলেন, শহরের বেশ কয়েকটি পয়েন্টে, গলি রাস্তার মোড়ে স্কুলগামী শিক্ষার্থীদের ছেলেরা ইভটিজিং করে। তোমরা তথ্য দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তোমরা প্রয়োজনে ৯৯৯ কল দিয়ে ইভটিজিংসহ যে কোন অপরাধের তথ্য দিতে পারবে। সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা গ্রহন করা হবে।


সমাবেশে শিক্ষার্থীরা প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, তারা কখনো মাদক, সন্ত্রাস, ইভটিজিং কিংবা বাল্যবিবাহের সঙ্গে জড়িত হবে না এবং এ বিষয়ে অন্যদেরও সচেতন করবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

২ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

২০ ঘন্টা আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

১ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

১ দিন আগে
আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

দূর্ঘটনা | আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

১ দিন আগে
আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

২ দিন আগে
শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

জাতীয় নির্বাচন | শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

২ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।