লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ সেপ্টেম্বর, ২০২৫ | ১২:০০ রাত ৪২ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির “ডায়াবেটিস গাইড বই”র মোড়ক উন্মোচন


আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির উদ্যোগে রচিত ও সম্পাদিত “ডায়াবেটিস গাইড বই”-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সমিতির কার্যালয়ে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শেখ মেহেদী ইসলাম বলেন: বর্তমানে ডায়াবেটিস শুধু ধনী বা বয়স্কদের রোগ নয়, এটি এখন সব বয়সী মানুষের মাঝেই ছড়িয়ে পড়ছে। এই নীরব ঘাতক রোগের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডায়াবেটিক সমিতির এই বইটি সময়োপযোগী একটি উদ্যোগ। এতে রোগী, স্বজন এবং চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবেন। স্বাস্থ্যখাতে এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।”

তিনি আরও বলেন, স্বাস্থ্যসচেতনতা কোনো একক প্রতিষ্ঠানের কাজ নয়। এ ক্ষেত্রে প্রশাসন, চিকিৎসক, সামাজিক সংগঠন এবং গণমাধ্যম সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতি সেই দায়িত্ববোধ থেকে কাজ করছে – যা প্রশংসনীয়।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডায়াবেটিক সমিতির সভাপতি রহমান মুকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান (পিপিএম), বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, এবং বণিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন।

ওসি মাসুদুর রহমান বলেন: শারীরিক সুস্থতা ছাড়া ব্যক্তিগত বা সামাজিক উন্নয়ন সম্ভব নয়। বর্তমান প্রজন্মের মধ্যে ফাস্টফুড, অনিয়মিত ঘুম ও শরীরচর্চাহীন জীবনযাপন ডায়াবেটিসের ঝুঁকি বাড়াচ্ছে। তাই সচেতনতা ও সঠিক পথনির্দেশনার বিকল্প নেই। এই বইটি এ অঞ্চলের মানুষের জন্য দিকনির্দেশক হিসেবে কাজ করবে।

বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন বলেন: আমরা কেবল ব্যবসা নয়, সামাজিক দায়বদ্ধতা থেকেও মানুষের পাশে দাঁড়াতে চাই। ডায়াবেটিক সমিতির এমন উদ্যোগকে সাধুবাদ জানাই এবং ভবিষ্যতেও যেকোনো স্বাস্থ্যসচেতন কার্যক্রমে বণিক সমিতি অংশগ্রহণ করবে।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মামুন। এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক হামিদুল ইসলাম আজম, সম্মিলিত ইমাম খতিব পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আকরাম হোসেন সাইরাফী, এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামীম, উপজেলা প্রেসক্লাব সভাপতি নাহিদ হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হক শাওন, নাগরিক উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম পিন্টু, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল হুদাসাংবাদিক মুর্শিদ কুলিন প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা করেন ডায়াবেটিক সমিতির দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম রোকন।

উল্লেখ্য, ‘ডায়াবেটিস গাইড বই’টিতে ডায়াবেটিসের প্রকারভেদ, কারণ, প্রতিরোধ, খাদ্যতালিকা, জীবনযাপন কৌশল এবং চিকিৎসা সম্পর্কিত তথ্য সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

আগুন | আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

১৯ সেকেন্ড আগে
আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

মাদক | আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

১০ মিনিট আগে
আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

৩ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

২১ ঘন্টা আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

১ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

১ দিন আগে
আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

দূর্ঘটনা | আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

১ দিন আগে
আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।