লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ অক্টোবর, ২০২৫ | ১২:০০ রাত ৩৭ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গা একাডেমি(আল ইকরা একাডেমি)“র কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

আলমডাঙ্গা একাডেমি(আল ইকরা একাডেমি)“র কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আলমডাঙ্গা একাডেমি থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী, বৃত্তিপ্রাপ্ত ও উচ্চশিক্ষায় ভর্তিচান্স পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন। শুক্রবার ৩ অক্টোবর সকালে বিদ্যালয় চত্বরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।


প্রতিষ্ঠানের সভাপতি ও দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুস শহীদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু তালেব। স্বাগত বক্তব্য রাখেন আলমডাঙ্গা একাডেমির প্রধান শিক্ষক এনামুল হক।

নবম শ্রেণির শিক্ষার্থী হুমায়রা শারমিলা ও নুসরাত জাহান মীমের উপস্থাপনায় কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে তাসিন আবরার, মিসবাউল হক অনন, হামিম রেজা, তাফিয়া নুর অন্তি, নানজিবা রাইসা সিনথিয়া ও ইকবাল মাহমুদ সানভী। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন এনামুল হক।

সংবর্ধনা অনুষ্ঠানে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ১ জন ট্যালেন্টপুল ও ১০ জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা জানানো হয়। এছাড়া ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ৮৩ জনের মধ্যে ৪৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে। এর মধ্যে ১০ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। একইসঙ্গে ৭ জন শিক্ষার্থী মেডিকেল কলেজে, ২ জন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে, ৮ জন পাবলিক বিশ্ববিদ্যালয়ে এবং ৪ জন ক্যাডেট কলেজে ভর্তিচান্স লাভ করায় তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে পরিচালনা পরিষদ ও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

৪ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

৪ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

৫ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

৫ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

৬ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৭ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৭ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।