আলমডাঙ্গায় ৯ জন সহ চুয়াডাঙ্গা জেলায় নতুন করে আরও ৩০ জন করোনায় আক্রান্ত
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় নতুন করে আরও ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৮ জনে। সুস্থ হয়েছেন ৩৪৪ জন ও মারা গেছেন ১১ জন।
৫ আগষ্ট বুধবার সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৫১ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে।
এরমধ্যে ৩০ জন করোনা শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ১৬ জন, আলমডাঙ্গার ৯ ও দামুড়হুদার ৫ জন রয়েছেন। তিনি আরও জানান, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসেলেশন ওয়ার্ডে ৪৬ জন ও হোম আইসোলেশনে ২৮৫ জন চিকিৎসা নিচ্ছেন।
উল্লেখ্য, গত ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হন ইতালি ফেরত এক যুবক। তার বাড়ি আলমডাঙ্গায়।জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৬৮৮ জন নারী-পুরুষ। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩৪৪ জন ও মারা গেছেন ১১ জন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চাপাতি ও লোহার চেইনসহ সোহেল রানা রাব্বি গ্রেফতার
১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত: ৫ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান
১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মাদকবিরোধী কঠোর অভিযানে মাদক ব্যবসায়ী হুসাইনসহ আটক ৪ : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদন্ড
১৭ ঘন্টা আগে