লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ অক্টোবর, ২০২৫ | ১২:০০ রাত ৩৭ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় ৩ দিনের সফরে বিচারপতি মোঃ রাফিজুল ইসলাম

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ রাফিজুল ইসলাম স্বপরিবারে তিন দিনের সফরে নিজ শ্বশুরবাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা কোর্টপাড়ায় এসেছেন। তাঁর শ্বশুর হাজী আব্দুল খালেক এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব।


শনিবার (৪ অক্টোবর) বেলা ১২টার দিকে তিনি আলমডাঙ্গা থানায় আসেন। এ সময় থানায় তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন স্থানীয় প্রশাসন ও বিচার বিভাগীয় কর্মকর্তারা।


প্রথমে জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আল আমিন মাতুব্বর মাননীয় অতিরিক্ত বিচারপতিকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিমুল কুমার বিশ্বাস ও সহকারী জজ নাসির হোসাইন। তাঁরা বিচার বিভাগের পক্ষ থেকে নবনিযুক্ত অতিরিক্ত বিচারপতিকে অভিনন্দন জানান এবং তাঁর সফলতা কামনা করেন।


এরপর আলমডাঙ্গা থানা ও উপজেলার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিনাজ উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাসুদুর রহমান(পিপিএম) ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর আলী। শুভেচ্ছা বিনিময়ের পর জেলা ও থানা পুলিশের পক্ষ থেকে আলমডাঙ্গা থানায় মাননীয় বিচারপতিকে আনুষ্ঠানিক সালামী প্রদান করা হয়।


মাননীয় বিচারপতির আগমন উপলক্ষে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।


অতিরিক্ত বিচারপতি মোঃ রাফিজুল ইসলাম সফরকালীন সময়ে আত্মীয়-স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শুভানুধ্যায়ীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। তিনি আগামী ৬ তারিখ পর্যন্ত অবস্থান করবেন। তাঁর এ সফরকে কেন্দ্র করে কোর্টপাড়া এলাকায় নিরাপত্তা জোরদারসহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন।

প্রসঙ্গত, গত ২৬ আগস্ট বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া ২৫ জনের মধ্যে মো. রাফিজুল ইসলাম একজন। ইতোপূর্বে তিনি “সলিসিটর (সিনিয়র জেলা জজ)” পদে ছিলেন বলে জানা যায়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

১১ ঘন্টা আগে
নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

জাতীয় নির্বাচন | নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২ ঘন্টা আগে
বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

ঋতুরাজ বসন্তের আবাহন | বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

১৫ ঘন্টা আগে
কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

হাজারো যাত্রীর চরম ভোগান্তি | কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

১৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

১ দিন আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১ দিন আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১ দিন আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

২ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।