লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:০০ রাত ২৮ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় ৩দিন ব্যাপি কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

আলমডাঙ্গায় ৩দিন ব্যাপি কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গা উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারন প্রকল্পের আওতায় এ মেলা ১৭ ফেব্রæয়ারি উদ্বোধন করা হয়।

১৯ ফেব্রুয়ারি বুধবার উপজেলা কৃষি অফিস চত্তরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে“এসো দেশ বদলায় পৃথিবী বদলাই, নতুন বাংলাদেশ গড়ার লক্ষে” এ শ্লোগানে মেলার সমাপনী ও বিভিন্ন ইউনিয়ন থেকে মেলায় আগত কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ রেহানা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভ‚মি আশীষ কুমার বসু। এসময় তিনি বলেন, তিনদিনব্যাপী এ মেলার উদ্বোধনীর দিনে প্রতিটি স্টল ঘুরে নতুন কৃষি প্রযুক্তির প্রদর্শনী দেখে আমি মুগ্ধ হয়েছি। এর মধ্যে অন্যতম ছিল কোকোপিট ব্যবহার করে শাকসবজির চারা উৎপাদন, যা নান্দনিক ও সাশ্রয়ী। কৃষকদের চারা উৎপাদনে আরও উদ্যোগী হতে হবে, কারণ সুস্থ বীজ ও চারা ছাড়া ভালো ফলন সম্ভব নয়। আরেকটি চমৎকার প্রযুক্তি ছিল প্রাকৃতিক কুলিং সিস্টেম, যা শাকসবজি সংরক্ষণের জন্য অত্যন্ত কার্যকর। এ পদ্ধতি কৃষকদের বাজারজাতকরণে সুবিধা দেবে এবং নষ্ট হওয়ার হাত থেকে ফসল রক্ষা করবে। আমাদের সবাইকে প্রযুক্তিনির্ভর কৃষি উৎপাদন বাড়াতে হবে, যাতে কৃষকরা স্বাবলম্বী হতে পারেন। কৃষক যত স্বাবলম্বী হবে, দেশের অর্থনীতিও তত শক্তিশালী হবে।


বিশেষ অতিথি ছিলেন সদ্য অবসরপ্রাপ্ত সহকারি কৃষি সম্প্রসারন কর্মকর্তা আকরাম হোসেন, সহকারি কৃষি সম্প্রসারন কর্মকর্তা আব্দুস সামাদ।

কৃষি সম্প্রসারন কর্মকর্তা সাইফুল্লাহ মাহমুদের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা খবিরুল ইসলাম, উপসহকারি কৃষি অফিসার আহসান উল হক, মসলে উদ্দিন, আল হেলাল উদ্দিন, খাদেমুল বাশার, মতিয়ার রহমান, রাহিমা খাতুন, নাজমুল হোসেন, জাহিদুল ইসলাম, আব্দুর রফিক, আফজাল হোসেন, আব্দুল্লাহ আল মুতি, পাপিয়া খাতুন, পাপিয়া খাতুন, শারমিন, আশরাফুল আলমসহ বিভিন্ন উনিয়ন থেকে আগত কৃষক কৃষাণী প্রমুখ।

মেলায় ১৩টি স্টলে ফসল, ফল, কৃষি যন্ত্রপাতি, মাছসহ বিভিন্ন কৃষি পণ্য প্রদর্শণী করা হয়। পরে কৃষক-কৃষাণী ও অফিসারদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

১২ ঘন্টা আগে
নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

জাতীয় নির্বাচন | নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

১৩ ঘন্টা আগে
বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

ঋতুরাজ বসন্তের আবাহন | বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

১৬ ঘন্টা আগে
কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

হাজারো যাত্রীর চরম ভোগান্তি | কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

১ দিন আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১ দিন আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১ দিন আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

২ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।