আলমডাঙ্গায় ১ বছরের সাজা পরোয়ানাসহ ৫টি গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী আফতাব গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে ১ বছরের সাজা পরোয়ানাসহ ৫টি গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী বাদেমাজুর আফতাবকে গ্রেফতার করেছে। ১ আগস্ট শনিবার রাতে আলমডাঙ্গা রাধিকাগঞ্জ বাবুপাড়া থেকে গ্রেফতার করে নিয়ে আসে।
জানাগেছে, উপজেলার বাদেমাজু গ্রামের টাওয়ার পাড়ার মৃত আব্দুল জলিল মন্ডলের ছেলে আফতাব হোসেন(৪৫) আলমডাঙ্গা বাবুপাড়াসহ বিভিন্ন জায়গায় ৩/৪ টা বিয়ে করেছে। কয়েক বছর আগে আলমডাঙ্গা বাবুপাড়া রাধিকাগঞ্জে বিয়ে করে। বিয়ে কিছুদিন পর তাদের মধ্যে তালাক হয়ে যায়। তালাকের পর আফতাবের নামে আদালতে যৌতুক মামলা করে।
ওই মামলায় আদালত আফতাবের ১ বছরের সাজা পরোয়ানা জারি করে। এছাড়াও আফতাবের নামে অন্য ৪টি মামলায় গ্রেফতারী পরোয়ানা হয়। সাজা পরোয়ানাসহ ৫টি গ্রেফতারী পরোয়ানা নিয়ে দীর্ঘদিন পলাতক ছিল।
১ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এএসআই হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আফতাবকে গ্রেফতার করে।২ আগস্ট আফতাবকে সংশ্লিষ্ঠ মামলায় জেল হাজতে প্রেরন করেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চাপাতি ও লোহার চেইনসহ সোহেল রানা রাব্বি গ্রেফতার
১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত: ৫ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান
১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মাদকবিরোধী কঠোর অভিযানে মাদক ব্যবসায়ী হুসাইনসহ আটক ৪ : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদন্ড
১৬ ঘন্টা আগে