লগইন
আলমডাঙ্গায় সাড়ে ৩ লক্ষাধিক টাকার অবৈধ কারেন্টজালে অগ্নিসংযোগ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ৬২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় সাড়ে ৩ লক্ষাধিক টাকার অবৈধ কারেন্টজালে অগ্নিসংযোগ

আলমডাঙ্গায় প্রায় সাড়ে ৩ লক্ষাধিক টাকার ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে তাতে অগ্নিসংযোগ করা হয়েছে। আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবীরের ভ্রাম্যমাণ আদালত টিম ৩০ সেপ্টেম্বর বুধবার পশুহাটে অভিযান চালিয়ে ওই অবৈধ কারেন্টজাল জব্দ করেন। অভিযান পরিচালনাকালে অবৈধ কারেন্টজালের ব্যবসায়িরা পালিয়ে যায়। এ সময় প্রায় জব্দকৃত প্রায় সাড়ে ৩ লাখ টাকা মূল্যের ৩০ হাজার মিটার কারেন্টজালে অগ্নিসংযোগ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মালেক ও শাহিনা আক্তার, আলমডাঙ্গা থানার এসআই আশরাফুল, ক্ষেত্রসহকারী হাবিবুর রহমান, আব্দুল হান্নান, সোহেল রানা, সুমন আহমেদ। কারেন্টজাল নিষিদ্ধ হলেও এতদাঞ্চলে হামেশায় ব্যবহৃত হচ্ছে। ফাঁরাক্কার প্রতিক্রিয়ায় অধিকাংশ খাল-বিল অস্তিত্বহীন। যা বেঁচে বর্তে আছে তার অধিকাংশে সারা বচর পানি থাকে না। শুধুমাত্র বর্ষার কয়েক মাস পানি থাকে। উপরন্তু, ফসলী জমিতে যথেচ্ছা রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাছের বংশ বৃদ্ধি ব্যাহত হচ্ছে। দেশীয় মাছের অনেক প্রজাতি বিলুপ্ত হয়েছে। তার উপর বিনা বাঁধায় কারেন্টজালের অব্যাহত ব্যবহারে দেশীয় মাছের পোনা সমূল্যে ধ্বংস হচ্ছে। অধিক মাছের লোভে মাছ শিকারিরা সুতার জালের পরিবর্তে কারেন্টজাল ব্যবহার করছে। এমন পরিস্থিতিতে অবৈধ কারেন্ট জালের ব্যবহার ও বিক্রি বন্ধ করতে উপজেলা প্রশাসন কঠোর ভূমিকা নিয়েছে। প্রতি সপ্তায় আলমডাঙ্গাসহ বিভিন্ন হাট বাজারে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৫৫ মিনিট আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৫৫ মিনিট আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৭ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৮ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৮ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৯ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১০ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১০ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।