লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ ডিসেম্বর, ২০২৫ | ১২:০০ রাত ৭৪ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫ বাস্তবায়ন শীর্ষক অবহিতকরণ সভা

আলমডাঙ্গায় সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫ বাস্তবায়ন শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের হলরুমে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশেরর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার ভ‚মি আশীষ কুমার বসু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এসএম মাহমুদুল হক, কৃষি সম্প্রসারন কর্মকর্তা উদয় রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক শেখ সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারন সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, উপজেলা জামায়াতের আমীর শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা, চুয়াডাঙ্গা জেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি বাড়াদি ইউপি চেয়ারম্যান তবারক হোসেন, সিনিয়র সহসভাপতি আইলহাঁস ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বিশ^াস, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ আশাদুল হক মিকা, এজাজ ইমতিয়াজ জোয়ার্দ্দার বিপুল, প্যানেল চেয়ারম্যান মেহেরাজ হোসেন।

উপসহকারি কৃষি কর্মকর্তা আশরাফুল ইসলামের উপস্থাপনায় উপস্থিত ছিলেন বিসিআইসি ডিলার দিলীপ কুমার আগরওয়ালা, হাজী হারুন অর রশিদ, হাজী রফিকুল ইসলাম, ডা. আদনীন নাহার মৌনালী, শ্যামসুন্দর আগরওয়ালা, বীর মুক্তিযোদ্ধা উম্বাদ আলী জোয়ার্দ্দার, আমিনুল হক, জনির উদ্দিন, আসিফ আল নূর তামিম, ফারুক আলম টুর্টুল, সাঈদ হাসান সাফি, বিএডিসি সার ডিলার আব্দুর জব্বার, শেখ আবু জাফর, ফারুক হোসেন, এনামুল হক দেলোয়ার হোসেন, ইউনুস আলী, দাউদ আলী, বোরহান উদ্দিন, ইমারত আলীসহ সকল ডিলার।


সভায় জানানো হয়, আলমডাঙ্গা উপজেলা ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। নীতিমালা-২০২৫ অনুযায়ী প্র্রতিটি ইউনিয়নে ৩ জন করে সার ডিলার থাকবে। বর্তমানে যে ইউনিয়নে ১টি ডিলার রয়েছে সেখানে আরও ২টি, আর যেখানে ২টি ডিলার রয়েছে সেখানে ১টি নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে। বর্তমানে আলমডাঙ্গা উপজেলায় বিসিআইসি ও বিএডিসি মিলে মোট ৪৮টি সার ডিলার রয়েছে। তবে তদন্তে জানা গেছে একাধিক ডিলারশিপ একই ব্যক্তির নামে থাকায় নীতিমালা অনুযায়ী এগুলো বাতিলের আওতায় আসবে। এই অতিরিক্ত বা অনিয়মিত ডিলারশিপ বাতিল করে নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে বলে সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।


সভায় বক্তারা বলেন, নীতিমালা-২০২৫ বাস্তবায়নের ফলে সার বিতরণ হবে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কৃষক- কেন্দ্রিক। নতুন ডিলারশিপ কাঠামো কৃষকদের সারপ্রাপ্তি সহজ করবে এবং অতিরিক্ত মজুত বা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ হ্রাস পাবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১০ ঘন্টা আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১৫ ঘন্টা আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১৬ ঘন্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

১ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

১ দিন আগে
ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

জাতীয় নির্বাচন | ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

১ দিন আগে
জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

জাতীয় নির্বাচন | জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

১ দিন আগে
বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ দিন আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।