সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় যৌক্তিক কারণ ছাড়া চলাচল, ১৪ জনকে জরিমানা
করোনা সংক্রমণ ঠেকাতে বুধবার (১৪ এপ্রিল) থেকে সরকার ঘোষিত কঠোর লকডাউন চলছে সারাদেশে। এ লকডাউন কার্যকরী করতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রশাসন মাঠে নেমেছে। বৃহস্পতিবার লকডাউনের দ্বিতীয় দিনে সকাল থেকে মাঠে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবীর ও থানা অফিসার ইনচার্জ আলমগীর কবীর।
যৌক্তিক কারণ ছাড়া যারা লকডাউনে বাইরে ঘোরাঘুরি করেছেন তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।
এ সময় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে আলমডাঙ্গা উপজেলার বেলগাছী গ্রামের মিঠুকে ২শ টাকা, আসাননগর গ্রামের আব্দুস সালামকে ৫ হাজার টাকা, ক্যানেলপাড়ার পার্থকে ৩শ টাকা, সাতক্ষীরা জেলার পাটুরিয়া গ্রামের অশোক কুমারকে ৫শ টাকা, চুয়াডাঙ্গার শাহাজান আলীকে ৩শ টাকা, মাদ্রাসা পাড়ার সৌরভকে ৩শ টাকা, জগন্নাথপুর গ্রামের জিয়াউর রহমানকে ২শ টাকা, চুয়াডাঙ্গার আলাউদ্দিনকে ২ শ টাকা, হাসানুজ্জামানকে ২শ টাকা, আনন্দধামের জুয়েল রানাকে ৩ শ টাকা, বাপ্পি সাহাকে ৫শ টাকা, বাবুপাড়ার সাব্বিরকে ৩শ টাকা।
একই সময়ে দোকান খোলা রাখার অপরাধে আলমডাঙ্গা বাজারের জহির আলীকে ২হাজার টাকা, শুকুর আলীকে ৫শ টাকা জরিমানা করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জরিমানা
৫ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড
৫ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার
৬ ঘন্টা আগে