লগইন
আলমডাঙ্গায় মামলা থেকে বাঁচতে অসহায় মহিলাকে ফাঁসানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১৭২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় মামলা থেকে বাঁচতে অসহায় মহিলাকে ফাঁসানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

  আলমডাঙ্গার ঘোষবিলা গ্রামের মাহিন উদ্দিন ও তার ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন একই গ্রামের জমিলা খাতুন ।মামলা থেকে বাঁচতে ওই দুই ব্যক্তি নিজের ঘরে আগুন দিয়ে অসহায় হতদরিদ্র মহিলাকে ফাঁসানোর অভিযোগ তুলে গত ১২ সেপ্টেম্বর  সংবাদ সম্মেলন করা হয়েছে।

 

 লিখিত বক্তব্যে আলমডাঙ্গা জামজামি ইউনিয়নের ঘোসবিলা গ্রামের আনিছুর রহমানের স্ত্রী জামিলা খাতুন জানান, তার ছেলে মিজানুর রহমানকে গত ১৭/৭/২০২০ ইং তারিখে মালদ্বীপে আটকিয়ে রেখে অপহরনের নাম করে মুক্তিপন হিসেবে ৩ লক্ষ টাকা দাবি করে কিছু লোক। এই টাকার জন্য ঘোষবিলা গ্রামের মৃত মনিরুজ্জামান বাদলের ছেলে মাহিন উদ্দিন ও তার ভাই বদর উদ্দিন চাপ দিতে থাকে। 

দাবিকৃত টাকা দিতে না পারায় তার বসত বাড়ির সাড়ে ৫ শতক জমি বিক্রি করে ২ লক্ষ ৩১ হাজার টাকা নেয় ওই দুজন ব্যক্তি। বাকী ৬৯ হাজার টাকা তিনি কষ্ট করে পরিশোধ করেন। কিন্ত তার পরেও জমিলা খাতুনের ছেলে মিজানুর রহমানের কোন সন্ধান  পাওয়া যাচ্ছে না। এমতাবস্থায়, জামিলা খাতুন বাদী হয়ে চুয়াডাঙ্গা আদালতে মহির উদ্দিন ও বদর উদ্দিনের নামে মামলা দায়ের করেন। ওই মামলার আসামি হিসেবে গত ৮ সেপ্টম্বর থানাপুলিশ বদর উদ্দিনকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। বর্তমানে তিনি জেল হাজতে আছেন।

এই মামলা থেকে রেহাই পেতে মাহিন ও তার ভাই খোকন নতুন করে জমিইলা খাতুনের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। এরই অংশ হিসেবে গত ৯ সেপ্টেম্বর বুধবার রাতে তারা নিজের খড়ির ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে পাশের বাড়ীর গোয়ালও পুড়ে যায়। মহিন ও খোকন নিজেরা আগুন লাগিয়ে তার দোষ অসহায় মহিলার উপর দিচ্ছেন বলে লিখিত সংবাদ সম্মলনে উল্লেখ করা হয়েছে। অসহায় ওই মহিলা উল্লেখিত বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট অনুরোধ জানিয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

৫ মিনিট আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

১ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গনীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

১ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গনীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

২ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

আলমডাঙ্গায় লোকমান হোসেন(প্রাঃ) হাসপাতালে জরিমানা ৩দিন না যেতেই সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় লোকমান হোসেন(প্রাঃ) হাসপাতালে জরিমানা ৩দিন  না যেতেই সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড

উর্বরতা ও পরিবেশ হুমকির মুখে

৪ ঘন্টা আগে
উর্বরতা ও পরিবেশ হুমকির মুখে

শৈলকুপায় প্রবাসীর বাড়িতে নৈশ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

৪ ঘন্টা আগে
শৈলকুপায় প্রবাসীর বাড়িতে নৈশ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় গোডাউন থেকে ১৫০০ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় গোডাউন থেকে ১৫০০ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।