সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ জনকে জরিমানা
আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ জনকে জরিমানা করেছে। ১২ জুন দুপুরে শহরের আলিফ উদ্দিন মোড় থেকে শুরু করে হাইরোড, জুতাপট্টি, হাউসপুর ব্রিজ মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভ‚মি হুমায়ন কবীর।
জানাগেছে, মহামারি করোনা ভাইরাস নতুন করে আবারও বৃদ্ধি পেয়েছে। চুয়াডাঙ্গাসহ আশপাশ শহরের বর্ডার এলাকা গুলো লকডাউন ঘোষনা করেছে সরকার। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে মাস্কবিহীন চলাফেরা করার অপরাধে আলমডাঙ্গা শহরে বিভিন্ন মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করেছেন।
এসময় হাইরোডের সাইকেল ফিটিং মিস্ত্রি লাকিকে ৫শ টাকা, বধুয়া কসমেটিসের মালিক আরকে তুহিনকে ৩শ টাকা, ডামোসের আহাদ আলীকে ৫শ টাকা, হাউসপুরের মহিবুল্লাহকে ৩শ টাকা, মন্ডল মিষ্টান্ন ভান্ডারের মালিক মনোয়ার হোসেন বেল্টুকে ৩শ টকা জরিমানা করেন। এসময় আলমডাঙ্গা থানার এসআই হাসনাইন সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষে আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
১৫ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৩ জন গ্রেফতার
১৫ ঘন্টা আগে
দামুড়হুদায় গোয়াল ঘরের বেড়া ভেঙে গাভী ও বাছুর চুরি, থানায় লিখিত অভিযোগ
২১ ঘন্টা আগে