সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই মাদক সেবীর কারাদন্ড
আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই মাদক সেবীর ৩মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে। ২৯ মে উপজেলা সহকারী কমিশনার ভ‚মি মো: হুমায়ন কবীর ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানাগেছে, উপজেলার চিৎলা গ্রামের জাহা বকসের ছেলে রাসেল(৩০) ও একই গ্রামের করিম মল্লিকের ছেলে জহুরুল ইসলাম(২৯) দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা সেবন করে আসছিল। ২৯ মে দুপুরে তারা মাঠের মধ্যে গাঁজা সেবনকালে হাপানিয়া ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গাঁজা সেবন কালে দুজনকে আটক করে।
এসময় তাদের নিকট থেকে গাঁজা ও সেবনের সরঞ্জাম উদ্ধার করে। আটকের পর উপজেলা সহকারী কমিশনার ভ‚মি মো: হুমায়ন কবীরকে সংবাদ প্রদান করলে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুজনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জরিমানা
৯ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড
৯ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার
১০ ঘন্টা আগে